সিএএ চালু হবে: দিলীপ ঘোষ

Dilip Ghosh
Dilip Ghosh

 

কলকাতা,৩ নভেম্বর : নাগরিকতা ইস্যুতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরকে এক হাত বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের । বৃহস্পতিবার সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন,'' সিএএ চালু হবে'' ।

এই প্রসঙ্গে দিলীপ ঘোষ আরও বলেন,'' সিএএ চালু হবে, ওঁর চোখের সামনেই হবে'' । উল্লেখ্য,সিএএ নিয়ে বুধবার মুখ খোলেন মমতা । তাঁর কথায়,''এই সব রাজনীতি বন্ধ কর । গুজরাতে নির্বাচন আসছে বলে এসব করছে । আমরা এসব করতে দেব না । আমরা সবাই নাগরিক, এটাই আমার থিওরি । আপনি সব জানেন, আমিও সব জানি । দেশবাসীও সব জানেন '' ।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…