kolkata

2 years ago

Sisir Adhikari : পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে হাই কোর্টে শিশির অধিকারী

Shishir Adhikari (File Picture)
Shishir Adhikari (File Picture)

 

কলকাতা, ৬ সেপ্টেম্বর : পূ্র্ব মেদিনীপুরের খেজুরিতে হামলার ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ শিশির অধিকারী। শুক্রবার মামলার শুনানির সম্ভাবনা।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার। স্থায়ী পঞ্চায়েত সমিতির নির্বাচন ঘিরে সকাল থেকে তুমুল উত্তেজনা ছিল খেজুরিতে। চলে বোমাবাজি। হামলা হয় বিডিওর গাড়িতে। এমনকী, বিডিও অফিসের ভিতর সাংসদ শিশিরবাবু বসে থাকাকালীন অফিসের ছাদেও বোমা পড়ে বলে অভিযোগ। হামলার জেরে অসুস্থ হয়ে পড়েন খেজুরি ২ ব্লকের বিডিও ত্রিভুবন নাথ। সব মিলিয়ে মঙ্গলবার দুপুরে রণক্ষেত্র হয়ে ওঠে পূর্ব মেদিনীপুরের খেজুরি। দীর্ঘক্ষণ পর পুলিশের মধ্যস্থতায় আয়ত্তে আসে পরিস্থিতি।

এরপরই খেজুরি থেকে বারাতলার দিকে যাচ্ছিলেন সাংসদ শিশিরবাবু। তেঁতুলতলার কাছে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি অটো থেকে শিশিরবাবুর গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। ইটবৃষ্টি হয়। ভাঙে গাড়ির কাঁচ। সঙ্গে সঙ্গে শিশির অধিকারীর নিরাপত্তারক্ষীরা গাড়ি থেকে অভিযুক্তদের তাড়া করে। এদিকে সাংসদকে নিয়ে যাওয়া হয় কাঁথি মহকুমা হাসপাতালে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন সাংসদ।

You might also like!