Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Devastating fire at Dankuny potato chips factory:ডানকুনির আলুর চিপসের কারখানায় বিধ্বংসী আগুন

Devastating fire at Dankuny potato chips factory
Devastating fire at Dankuny potato chips factory

 

হুগলি, ৬ জুন  : মঙ্গলবার সকালে ডানকুনির আলুর চিপসের কারখানায় বিধ্বংসী আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।জানা গিয়েছে, প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল কারখানায়। ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তার উপর জলের অভাব থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল কর্মীদের।দমকল কর্মীরা জানান, আগুন নেভানোর সময় জল সংকট দেখা দেয়। ফলে আগুন নেভাতে দীর্ঘ সময় লাগে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে আপাতত আগুন ছড়িয়ে যাওয়ার কোনও আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন দমকল কর্মীরা

এই কারখানায় আগুন নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা আধিকারিক জানান, ”এখানে প্রচুর প্লাস্টিক, গুঁড়ো, কাঁচামাল ছিল। তাই আগুন তাড়াতাড়ি ছড়িয়ে পড়েছে। আমরা আগুন নেভাতে গিয়ে জলের অভাব টের পেয়েছি। সেটা খুবই সমস্যার। এখন এসব বড় বড় কারখানাগুলিতে ঘনঘন এ ধরনের দুর্ঘটনা ঘটছে। কিন্তু এখানে যে অগ্নি সতর্কতার ব্যবস্থা থাকা দরকার, সেসব অধিকাংশ ক্ষেত্রেই নেই। তাই আগুন লাগলে তা নেভাতে গিয়ে আমাদের কর্মীদের কার্যত লড়াই করতে হয়। অনেকটা সময় লেগে যায় আগুন নেভাত।” কারখানায় কীভাবে আগুন লাগল এবং কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও জানা যায়নি। ডানকুনিতে ধারাবাহিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেই চলেছে। আবারও এই ভয়াবহ আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…