kolkata

2 years ago

Debangshu Bhattacharya: 'অ্যানিমাল' দেখে রিভিউ দিলেন দেবাংশু! সিপিএমের প্রসঙ্গ টানলেন তিনি

Debangshu Bhattacharya (File Picture)
Debangshu Bhattacharya (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রণবীর কপুর ও রশ্মিকা মন্দানা অভিনীত 'অ্যানিমাল' ছবিটি নিয়ে আলোচনা চলছে সর্বত্র। কেউ কেউ প্রশংসা করেছেন আবার কারোর কারোর মাথায় ঢোকেনি ছবির প্লট। এমতাবস্থায় এই ছবি ঘিরে মন্তব্য করলেন তৃণমূলের সোশ্যাল মিডিয়া ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য।

নিজের অভিজ্ঞতা শেয়ার করে তিনি সমাজ মাধ্যমে লিখলেন 'অ্যানিমাল বলে একটা সিনেমা দেখলাম। মনে হল সাড়ে তিন ঘণ্টা ধরে মাংসের দোকানের সামনে বসে ছিলাম। বাড়ি গিয়ে স্নান করতে হবে। বাবা কেন চাকর, সিনেমার বলিউডি বদলা হিসেবে সিনেমার নাম হওয়া উচিত ছিল 'টাইম দে বাওয়া'। সোশ্যাল মিডিয়া পোস্টের কমেন্টে মজার ছলে সিপিএমকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল নেতা। দেবাংশু লেখেন, 'সিনেমাটা দেখে সিপিএম মজা পাবে। #সাঁইবাড়ি।'

You might also like!