Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

kolkata

2 years ago

Weather forecast :বৃষ্টি সত্ত্বেও তাপমাত্রায় হেরফের নেই, দক্ষিণবঙ্গে ঘাটতিও মিটছেই না

Weather forecast
Weather forecast

 

কলকাতা, ২৩ জুলাই : নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাবে বিগত বেশ কিছু দিন ধরে বৃষ্টিতে ভিজছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। মঙ্গলবার সকালেও বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিপাত চলবে আগামী দুই-তিন দিনও। তবে, বৃষ্টি হওয়া সত্ত্বেও তাপমাত্রায় উল্লেখযোগ্য হেরফের হচ্ছে না কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বৃষ্টির ঘাটতিও মেটেনি দক্ষিণবঙ্গে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কিছু দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিই হবে। বৃষ্টি হবে মহানগরী কলকাতাতেও। তবে, তাপমাত্রায় খুব একটা পরিবর্তন হবে না। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টির ঘাটতি রয়েছে প্রায় ৪৯ শতাংশ। ২৩ জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রেও আগামী কিছু দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই হবে।


You might also like!