Breaking News
 
TMC Camac street office: বিলবোর্ড বিতর্কের মাঝেই ক্যামাক স্ট্রিটে ‘ফায়ার অডিট’! অভিষেকের দফতরে পুলিশ-দমকল-পুরসভা Supreme Court : ‘‘হিমশৈলের চূড়ামাত্র’! ৩০ কোটি টাকার লেনদেনে সুপ্রিম কোর্টে ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ প্রসঙ্গ Dev-Subhashree Live: ‘এই ম্যাচিওরিটি তখন থাকলে আমরা আলাদা হতাম না,’ দেবের কথায় আবেগপ্রবণ শুভশ্রী! Kerala Cleric Anti-Women Remark: ‘মহিলাদের ঘরেই থাকা উচিত’! কেরলের মুসলিম ধর্মগুরুর মন্তব্যে তীব্র বিতর্ক CM Suvendu Adhikari: নন্দীগ্রামে উন্নয়নের ডালি! একাধিক প্রকল্পের উদ্বোধন, ‘ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড’ নিয়ে তোপ শুভেন্দুর Mamata Banerjee writes to EC: তৃণমূলের প্রতীক-তহবিল মামলায় দ্রুত ফয়সালার আর্জি! ফের কমিশনকে চিঠি মমতার

 

kolkata

2 years ago

Dengue Issue: ডেঙ্গি সামলাতে হাইকোর্টের হস্তক্ষেপের দাবি, দায়ের জনস্বার্থ মামলা

High Court
High Court

 

কলকাতা, ৩ অক্টোবর  : রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি সামাল দিতে হাইকোর্টের হস্তক্ষেপের দাবি তুলেছেন সঞ্জীবকুমার মুখোপাধ্যায় নামে এক চিকিৎসক। তাঁর বক্তব্য, রাজ্যের বিভিন্ন পুরনিগম ও পুরসভাগুলি ডেঙ্গি পরিস্থিতির মোকাবিলায় পুরোপুরি ব্যর্থ। এমনকী পঞ্চায়েতগুলিও ডেঙ্গি পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ মামলাকারী চিকিৎসকের।

উল্লেখ্য, রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলা নিয়ে ইতিমধ্যেই কেন্দ্র-রাজ্য চাপানউতর শুরু হয়ে গিয়েছে। দিল্লি বলছে, ডেঙ্গি নিয়ে রাজ্য তথ্য পাঠাচ্ছে না। আবার রাজ্য বলছে, কেন্দ্র থেকে আর্থিক সাহায্য ঠিকঠাক আসছে না। সেই বিষয়টিও তুলে ধরেও মামলাকারী চিকিৎসক জানাচ্ছেন, এই জাঁতাকলের মধ্যে পড়ে সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে।

ডেঙ্গির সংক্রমণ ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যে। যে ডেঙ্গি এতদিন মূলত শহরাঞ্চলের মাথাব্যথার কারণ ছিল, তা এখন মফস্বল এমনকী গ্রামাঞ্চলগুলিতেই চিন্তা বাড়িয়েছে। অসমর্থিত সূত্রে খবর, চলতি বছরে এখনও পর্যন্ত অন্তত ৫০ জন ডেঙ্গি আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। ডেঙ্গি পরিস্থিতি সামাল দিতে প্রশাসনও দফায় দফায় বৈঠক করছে। ডেঙ্গি দমনে ব্লু-প্রিন্ট তৈরি করছে। কিন্তু এখনও ডেঙ্গি পর্যন্ত পুরোপুরি সামাল দিয়ে ওঠা সম্ভব হয়নি।

এমন অবস্থায় এবার রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। ডেঙ্গির বাড়বাড়ন্ত নিয়ে আদালতে জনস্বার্থ মামলা দায়ের করলেন ওই চিকিৎসক। চলতি সপ্তাহেই হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।


You might also like!