Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Durgapur Mysterious Death:দুর্গাপুরে অগ্নিদগ্ধ হয়ে দুই বোন-সহ সিভিক ভলান্টিয়ারের মৃত্যু, তদন্তে পুলিশ

Durgapur Mysterious Death
Durgapur Mysterious Death

 

দুর্গাপুর, ২৭ মে : দুই বোন-সহ সিভিক ভলান্টিয়ার দাদার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হল দুর্গাপুরে। শনিবার সকালের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুর ফরিদপুর থানার লস্করবাঁধ এলাকায়। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মৃত সিভিক ভলান্টিয়ারের নাম মঙ্গল সোরেন (৩৩) । দুই বোনের নাম সুমি সোরেন (৩৫) ও বাহামণি সোরেন (২৩)।

সুমি সোরেন কলকাতায় নার্সিংয়ের কাজ করতেন ৷ অন্যজন বাড়িতেই থাকতেন। সম্প্রতি মঙ্গল সোরেনের বিয়েও ঠিক হয়েছিল। দাদার বিয়ে দেওয়ার জন্য বোন সুমি সোরেন বাড়ি ফিরেছিলেন। শনিবার সকালে বৃদ্ধ বাবা হফনা সোরেন বাড়ি ফিরে এসে দেখেন দরজা ভিতর থেকে লাগানো রয়েছে । তা থেকে ধোঁয়াও বেরোচ্ছে।তা দেখতে পেয়েই হফনা সোরেন শাবল দিয়ে দরজা ভাঙেন। তারপরই দেখেন দুই মেয়ে ও ছেলে অগ্নিদগ্ধ হয়ে পড়ে আছে। খবর দেওয়া হয় দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশকে। পুলিশ এসে তিনজনকে উদ্ধার করে। মঙ্গল সোরেনের দেহের বেশিটাই পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে খবর । ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুই বোনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা তাঁদেরও মৃত বলে ঘোষণা করেন।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…