Breaking News
 
Mamata Banerjee:ধর্নামঞ্চে হইচই, মাইক্রোফোনে নির্দেশ মমতার —‘দোষীকে হাতেনাতে ধরুন, পুলিশকে দিন’ Chandrima Bhattacharya: ‘মহিলাদের কণ্ঠরোধ করার চেষ্টা করবেন না!’ জ্ঞানেশ বনাম চন্দ্রিমা তরজায় উত্তপ্ত কক্ষ, উত্তাল রাজনীতি Gautam Gambhir: ‘এই ট্রফি রাহুল আর ভিভিএস-এর জন্য!’ দুঃসময়ে পাশে থাকায় জয় শাহকে বিশেষ কৃতজ্ঞতা ভারত কোচের SIR : SIR-এ ব্রাত্য বৈধ ভোটাররা! কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জোরালো সওয়াল, শুনানির অপেক্ষায় দেশ Military Drill:আকাশ-বাতাস কাঁপিয়ে গর্জে উঠল মার্কিন রণতরী! কিমের ডেরার কাছে ট্রাম্পের বিরাট যুদ্ধ মহড়া, ঘনাচ্ছে বিপদের মেঘ Rahul Gandhi: সিপিএম মানেই কি বিজেপির বি-টিম? রাহুলের ‘CJP’ তত্ত্বে তোলপাড় রাজনৈতিক মহল, তুঙ্গে বিতর্ক

 

kolkata

1 year ago

Weather Forcast: শীতল হাওয়ায় শীতের আমেজ দক্ষিণবঙ্গে, পারদ-পতনেরও পূর্বাভাস

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ৬ ডিসেম্বর : মহানগরী কলকাতায় একটু একটু করে কমছে তাপমাত্রার পারদ, চলতি সপ্তাহের শেষেই ১৫ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে কলকাতার তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রিতে নেমে যেতে পারে। এমনকি, দার্জিলিং ও কালিম্পঙের উঁচু জায়গাগুলিতে তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার দাপটেই রাতের পারদ নামতে পারে দক্ষিণবঙ্গে। পআগামী তিন দিনে তাপমাত্রা এক ধাক্কায় ৩ থেকে ৪ ডিগ্রি কমে যেতে পারে। তবে রাজ্য জুড়ে কনকনে শীত পড়ার সম্ভাবনা আপাতত নেই। কারণ, আগামী সপ্তাহের শুরুতেই আসছে পশ্চিমি ঝঞ্ঝা। সে কারণে ফের উধাও হবে শীত। তাই আগামী সপ্তাহের শুরুর দু’-তিন দিন ফের তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.১ ডিগ্রি বেশি।

You might also like!