kolkata

2 years ago

ICSE and ISC Exams 2024: ISC, ICSE পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল সিআইএসসিই বোর্ড

CISCE board announced ISC, ICSE exam date
CISCE board announced ISC, ICSE exam date

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ইন্ডিয়ান সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন বা আইসিএসই দশম শ্রেণির পরীক্ষা ও ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট বা আইএসসির দ্বাদশ শ্রেণির (ISC) পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হয়ে গেল। বিজ্ঞপ্তি জারি বোর্ডের। 

শুক্রবার রাতে বিজ্ঞপ্তি জারি করে সিআইএসসিই আইসিএসই ও আইএসসির পরীক্ষার দিনক্ষণ জানাল। আইএসসির শ্রেণির পরীক্ষা শুরু ১২ ফেব্রুয়ারি, সোমবার। শেষ ৩ এপ্রিল, বুধবার। আইসিএসই শ্রেণির পরীক্ষা শুরু হবে ২১ ফেব্রুয়ারি, বুধবার। চলবে ২৮ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত। ফল ঘোষণা করা হবে মে মাসে। ফল বেরনোর চার দিনের মধ্যে পরীক্ষার্থীরা রিভিউ বা স্ক্রুটিনির জন্য আবেদন করতে পারবেন। ফল বেরোনোর ৬০ দিন অবধি উত্তরপত্রগুলি সংরক্ষণ করে রাখবে বোর্ড। তার পরেই তা নষ্ট করে ফেলা হবে।

আইসিএসই-র পরীক্ষা শুরু হবে সকাল ১১টায়। ছাত্রছাত্রীদের পৌনে ১১টায় প্রশ্নপত্র বিলি করে দেওয়া হবে। ১৫ মিনিট তারা প্রশ্নপত্র খুঁটিয়ে দেখে নিতে পারবেন। আইএসসির পরীক্ষা শুরু হবে সকাল ৯টায় এবং বেলা দু’টোয়। সেক্ষেত্রের পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে পরীক্ষার্থিদের প্রশ্নপত্র বিলি করে দেওয়া হবে। পরীক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইট www.cisce.org তে গিয়ে পরীক্ষার সময়সূচি ডাউনলোড করতে পারবেন।


You might also like!