Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Chou Dancers of Purulia getting order : কেটেছে খারাপ সময়, এবার দুর্গাপুজোয় বায়না পেতে শুরু করেছেন পুরুলিয়ার ছৌ শিল্পীরা

Chou Dancers of Purulia getting order
Chou Dancers of Purulia getting order

 

পুরুলিয়া, ২ সেপ্টেম্বর : করোনা মহামারীর জন্য খারাপভাবে কেটেছিল বিগত দু'টি বছর। কিন্তু, এবার খারাপ সময় কেটে গিয়েছে পুরুলিয়া জেলার ছৌ শিল্পীদের। খারাপ সময় কাটিয়ে এ বছর পুজোয় বায়না পেতে শুরু করেছেন ছৌ শিল্পীরা, বড় শহরগুলি থেকেও আসছে ডাক। প্রতি বছর বিভিন্ন পুজো মন্ডপে নিজেদের নৃত্য দেখানোর সুযোগ পান ছৌ শিল্পীরা। শুধু পুরুলিয়া ও আশেপাশের জেলাগুলি নয়, কলকাতা শহরেও পাড়ি জমান ছৌ শিল্পীরা। বড়বড় পুজো মন্ডপে দেখান নিজেদের নৃত্যকলা।

কিন্তু, বিগত দু'বছর পুজোর সময় খুবই খারাপভাবে দিন কেটেছিল তাঁদের। বায়না একেবারেই পাননি। পুজোর সময় ঘরে বসেই দিন কেটেছিল তাঁদের। কিন্তু, এ বছর আশার আলো দেখছেন তাঁরা। পুজোর এখনও প্রায় একই মাস বাকি, এরই মধ্যে কলকাতা-সহ বিভিন্ন বড় পুজো কমিটি থেকে বায়না পেতে শুরু করেছেন তাঁরা। ফলে পুরুলিয়ার ছৌ শিল্পীদের মুখে হাসি ফুটেছে। মানুষের মনে আনন্দ ফোটাতে নতুন ধরনের নৃত্যকলাও রপ্ত করছেন ছৌ শিল্পীরা।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…