Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Chief Minister recruitment papers 11,000 children : কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত ১১ হাজার ছেলেমেয়েকে 'নিয়োগপত্র' দিলেন মুখ্যমন্ত্রী

Chief Minister
Chief Minister

 

কলকাতা, ১২ সেপ্টেম্বর : সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত ১১ হাজার ছেলেমেয়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংলা বিশ্বের সেরা। এ রাজ্যের ছেলেমেয়েরা রাজ্যকে গর্বিত করেছে। বাংলাই গোল দেওয়ার ক্ষমতা রাখে।


বিরোধীদের অভিযোগ, আগামী বছর পঞ্চায়েত ভোটকে মাথায় রেখেই চাকরির নামে সরকারের ইমেজ উদ্ধারে নেমেছে সরকার। যেখানে তৃণমূল নেতাদের কাছ থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, রাজ্যে কাজ নেই সেই তথ্যকে ধামাচাপা দিতেই এই ভুয়ো চাকরির নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান।


এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে ১১ হাজার নিয়োগপত্র দেওয়া হয়। আগামী ১৫ সেপ্টেম্বর খড়্গপুরে আরও ৭ হাজার নিয়োগপত্র দেওয়া হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ২৯ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, রাজ্যে ৩০ হাজার নিয়োগপত্র প্রস্তুত আছে। খুব শীঘ্রই সেগুলি ছেলেমেয়েদের হাতে তুলে দেওয়া হবে।


এদিনের অনুষ্ঠানে মমতা জানান, বাংলায় কর্মসংস্থান মূল টার্গেট। দেশে ৪৫ শতাংশ কর্মসংস্থানের হার কমেছে। সেখানে রাজ্যে কর্মসংস্থান ৪০ শতাংশ বেড়েছে। তবে রাজ্যের এত উন্নয়নেও কিছু মানুষ খুশি নয়। তারা গন্ডগোল করছে। আর আছে কিছু মিডিয়া, যারা তৃণমূলের ভালো কিছু দেখতে পায় না।


রাজনৈতিক মহলের অভিযোগ, কারিগরি শিক্ষা দফতরেরে অধীনে পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট রাজ্যের ছেলেমেয়েদের ছ’মাস ট্রেনিং করিয়ে ফুড ডেলিভারি বয় হিসেবে নিযুক্ত করছে। সেই চাকরিরই নিয়োগপত্র এদিন তুলে দেন মুখ্যমন্ত্রী। বিরোধীদের কথায়, শুধুমাত্র নেতাজি ইন্ডোর ভরাতে রাজ্যের কোষাগার থেকে কয়েক লক্ষ টাকা খরচ করেছে সরকার।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…