Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

kolkata

3 years ago

Chief Minister met tribals on Red Road : স্বাধীনতার ৭৫ বছর : রেড রোডে আদিবাসী নৃত্যে পা মেলালেন মুখ্যমন্ত্রী

Chief Minister met tribals on Red Road
Chief Minister met tribals on Red Road

 

কলকাতা, ১৫ আগস্ট : স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে রেড রোডে আয়োজিত কুচকাওয়াজের অনুষ্ঠানে আদিবাসী নৃত্যে মঞ্চ ছেড়ে নেমে পা মেলালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । এই দৃশ্য দেখে উপস্থিত দর্শকরা হাততালি দিয়ে উঠলেন।

তিনি যে মা-মাটি-মানুষের মুখ্যমন্ত্রী, তা আরও একবার প্রমাণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে যখন এক এক করে স্কুলের বাচ্চারা তাদের নাচগানের অনুষ্ঠান দেখাচ্ছে, তখন তালে তালে তালি দিচ্ছিলেন মমতা। কিন্তু, আদিবাসী শিল্পীরা যখন তাঁদের অনুষ্ঠান করছিলেন মুখ্যমন্ত্রীর মূল মঞ্চের সামনে, তখন আর চুপ করে বসে থাকতে পারলেন না তিনি। আসন ছেড়ে উঠে মঞ্চের সিঁড়ির কয়েক ধাপ পেরিয়ে নেমে এলেন একেবারে মাটিতে। তালে তালে তাঁদের নাচে পা মেলালেন মুখ্যমন্ত্রীও। এই দৃশ্য দেখে উপস্থিত দর্শকরা হাততালি দিয়ে উঠলেন। মুখ্যমন্ত্রীও উপভোগ করলেন আনন্দের কয়েক মুহূর্ত।

You might also like!