Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

1 year ago

Burrabazar Fire: বড়বাজার অগ্নিকাণ্ডে রাজ্য সরকারের তরফে আর্থিক সহযোগিতা ঘোষণা মুখ্যমন্ত্রীর

Chief Minister announces financial assistance for Barabazar fire
Chief Minister announces financial assistance for Barabazar fire

 

কলকাতা, ৩০ এপ্রিল : কলকাতার বড়বাজারের মেছুয়া ফলপট্টির একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৪। এদের মধ্যে বেশ কয়েকজন শিশু ও মহিলাও আছে। এই ঘটনায় আর্থিক সহযোগিতা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, বড়বাজার এলাকার একটি বেসরকারি হোটেল (ঋতুরাজ)–এ দুর্ভাগ্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা পর্যবেক্ষণ করে যাচ্ছি এবং প্রায় ৯৯ জনকে সবচেয়ে প্রতিকূল পরিস্থিতি থেকে উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিস এবং পুলিশের প্রচেষ্টার প্রশংসা করছি।

স্থানীয় জনগণের সহযোগিতা এবং উদ্ধার অভিযানে সাহায্যের জন্যও কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রাথমিকভাবে আমাকে জানানো হয়েছে যে যারা মারা গেছেন তারা শ্বাসরোধ/লাফিয়ে পড়া ইত্যাদি কারণে মারা গেছেন। আরও তদন্ত চলছে। রাজ্য সরকার প্রত্যেক নিহতের নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা করে, আহতদের প্রত্যেককে ৫০,০০০ টাকা করে দেওয়া হবে। আমার সমবেদনা এবং সংহতি জানাচ্ছি।

You might also like!