Breaking News
 
President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার SSC Case: ২৬ হাজার নিয়োগে ফের আইনি জট, এসএসসি-র নয়া বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা Delhi Braces For CJP Protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ, ২৬ হাজার পুলিশ-আধাসেনায় ঘেরা দিল্লি, বাতিল রাজধানী এক্সপ্রেস CM Suvendu Adhikari: ‘দিমাগি নকশাল’দের বিরুদ্ধে সরব শুভেন্দু, বিকাশের পোস্ট ঘিরে সনাতন বিতর্কে নতুন উত্তাপ Mamata Banerjee: দিল্লি রওনার আগে ‘ছাপ্পা ভোট’ ইস্যুতে বিস্ফোরক মমতা, তোপ বিজেপি ও নির্বাচন কমিশনকে

 

kolkata

2 years ago

RG Kar Hospital : চিকিৎসকদের কর্মবিরতি, আর জি কর-সহ বিভিন্ন হাসপাতালে দুর্ভোগে রোগী ও তাঁদের পরিজনরা

RG Kar Hospital (symbolic picture)
RG Kar Hospital (symbolic picture)

 

কলকাতা, ১২ আগস্ট : কলকাতার আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে নির্মমভাবে ধর্ষণ ও খুনের ঘটনায় ক্ষোভে ফুঁসছে স্বাস্থ্য মহল। আর জি কর-কাণ্ডে কলকাতার প্রায় অধিকাংশ সরকারি হাসপাতালে আন্দোলনে নেমেছেন চিকিৎসকেরা। সেই আন্দোলনের বিক্ষিপ্ত প্রভাব পড়ছে জেলার কিছু কিছু সরকারি হাসপাতালেও। বেশ কয়েকটি মেডিক্যাল কলেজ এবং সরকারে হাসপাতালে চিকিৎসকেরা কর্মবিরতির ডাক দেওয়ায় ব্যাহত হয়েছে রোগী পরিষেবা।


সোমবার আর জি করের এমার্জেন্সি থেকে একাধিক রোগী ফিরে যাচ্ছেন বলে অভিযোগ ওঠে। কলকাতা মেডিক্যাল কলেজের জরুরি বিভাগও বন্ধ, বাইরে মোতায়েন ছিল পুলিশ, বিক্ষোভে চিকিৎসকেরা। মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে চলছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। সোমবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর মহকুমা হাসপাতাল এবং সোনারপুর গ্রামীণ হাসপাতালেও বন্ধ বহির্বিভাগ বা আউটপেশেন্ট ডিপার্টমেন্টের চিকিৎসা পরিষেবা। ঘণ্টার পর ঘণ্টা রোগীরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকলেও চিকিৎসকের পরামর্শ পাননি। উত্তর ২৪ পরগনার সাগর দত্ত মেডিক্যাল কলেজ এবং হাসপাতালেও কর্মবিরতি পালন করছেন জুনিয়র চিকিৎসকেরা। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তারেরা সোমবারও বিক্ষোভ অবস্থান চালিয়েছেন।

You might also like!