Breaking News
 
Ram Mandir Trust New CEO: রামমন্দির ট্রাস্টের প্রথম সিইও অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র, ‘সিঁদুর’ পর্বে ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা Durga Puja 2026: মহালয়ার দিন ইডেনে চমক! উমা আগমনী অনুষ্ঠানে মোদিকে ঘিরে জল্পনা CM Suvendu Adhikari: নেশামুক্তির বার্তা শুভেন্দুর, রোড রোলারে গুঁড়িয়ে দেওয়া হল ২ লক্ষ ফেনসিডিলের শিশি UP assembly election: পুরনো মনোমালিন্য ভুলে ‘হাত’ ধরলেন অখিলেশ! উত্তরপ্রদেশে বিজেপিকে ঠেকাতে নতুন সমীকরণ Election Commission: ভোট-পরবর্তী হিংসা রুখতে ভোটগণনায় বদল? ‘টোটালাইজার’ নিয়ে কেন্দ্রের মত চাইল সুপ্রিম কোর্ট Rising Seas, Rising Stakes: বিশ্ব উষ্ণায়নে বাড়ছে সমুদ্রের জলস্তর, বড় বিপদের মুখে কলকাতা-মুম্বই! সতর্কবার্তা রাষ্ট্রসংঘের

 

kolkata

3 years ago

Muharam procession : মহরমের মিছিলে শব্দদূষণে সতর্কতা

Maharam procession at Kolkata (File Picture )
Maharam procession at Kolkata (File Picture )

 

কলকাতা : মহরমের মিছিলে প্রতীকী রণডঙ্কা বাজাতে পুলিশের অনুমতি লাগবে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মহরম সংক্রান্ত এক জনস্বার্থ মামলায় বৃস্পতিবার এই নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি টিএস শিভজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। আদালত বলেছে, শব্দবিধি মেনে প্রতীকী রণডঙ্কা বাজানো হচ্ছে কি না তার উপর নজরদারি করবে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।

২৯ জুলাই শনিবার মহরম। তার আগেই ড্রাম, গান বাজানোর শব্দমাত্রা বেঁধে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। মামলার আবেদনকারী গুপ্তা সুলেমান দাবি করেছেন, তাঁর এলাকায় গভীর রাত পর্যন্ত ড্রাম বাজানো হয় মহরমে।

সুলেমানের অভিযোগ, পুলিশকে জানিয়েও কোনও লাভ হয়নি। পুলিশ তাঁকে কোর্টের আদেশ নিয়ে আসতে বলেছে। এছাড়া মহরমের আগে থেকে শহরের অনেক জায়গায় সারাদিন ধরে গান বাডানো হয়। সমস্যায় পড়ে বাচ্চা ও বয়স্করা। এ নিয়ে কলকাতা হাইকোর্টে অভিযোগ জমা পড়ে।

এদিন এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন, সকালে ২ ঘণ্টা ও বিকেলে ২ ঘণ্টা বেঁধে দিতে হবে ড্রাম বাজিয়ে মিছিল করার জন্য। তাঁর নির্দেশ, সকাল ৮ টার আগে ও সন্ধ্যা ৭টার পরে ড্রাম বাজানো যাবে না। কোনও ভাবেই শব্দসীমা ৬০ ডেসিবেল ছাড়াতে পারবে না।

যে ক্লাব বা যে গোষ্ঠী ড্রাম বাজিয়ে মহরমের মিছিল করতে চায়, তাদের পুলিশের অনুমতি নিতে হবে। মহরমের দিন পর্যন্ত জারি থাকবে এই নির্দেশিকা। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে নির্দেশ দেওয়া হয়েছে, শব্দবিধি মেনে ড্রাম বাজানো হচ্ছে কি না তার উপর নজরদারি চালাতে।


You might also like!