Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

kolkata

2 years ago

Heavy fire ultadanga : উল্টোডাঙায় সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড

Heavy fire ultadanga (symbolic picture)
Heavy fire ultadanga (symbolic picture)

 

উল্টোডাঙা, ৬ আগস্ট : মঙ্গলবার ভোর ৫টা নাগাদ উল্টোডাঙার ইস্ট ক্যানেল সার্কুলার রোডের একটি প্লাই তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। প্রচুর পরিমাণে শুকনো কাঠ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন যে, দমকল দেরিতে আসার কারণে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঘটনাস্থলে বর্তমানে দমকলের চারটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। প্লাইয়ের কারখানায় আগুন লাগার পর তা পাশের একটি গেঞ্জির কারখানাতেও ছড়িয়ে পড়ে। তবে পাশের কারখানার আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা গেছে।

দমকল কর্মীরা টিনের ছাউনি সরিয়ে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন। আশেপাশের বাড়িগুলি তড়িঘড়ি ফাঁকা করা হয়েছে। পাশের কারখানার গেটের তালা ভেঙে সেখানে ঢুকে জল দেওয়ার চেষ্টা চলছে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর মেলেনি।

You might also like!