Menka Gambhir : পূর্ববর্তী নির্দেশই বহাল; আপাতত রক্ষাকবচ পাচ্ছেন মেনকা, ২৪ নভেম্বর ফের শুনানি

Menka Ganbhir
Menka Ganbhir

 

কলকাতা, ১৭ নভেম্বর : তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। মেনকাকে দেওয়া আদালতের রক্ষাকবচের বিরোধিতা করেছিল ইডি, কিন্তু বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে, পূর্ববর্তী নির্দেশই বহাল থাকবে, অর্থাৎ অভিষেক শ্যালিকার রক্ষাকবচ আপাতত বহাল থাকছে। আগামী ২৪ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

উল্লেখ্য, গরু পাচার মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের শ্যালিকা মেনকাকে দেওয়া সিঙ্গল বেঞ্চের রক্ষাকবচকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চতর বেঞ্চে আবেদন করেছিল ইডি। এ ব্যাপারে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতিও দিয়েছিল। বৃহস্পতিবার ছিল ওই মামলার শুনানি। কিন্তু মামলাটি আদালতে উঠলেও মেনকার আইনজীবী উপস্থিত ছিলেন না। তাই বিচারপতির কাছে আরও কিছু দিন সময় চাওয়া হয়। এরপরই ২৪ নভেম্বর পর্যন্ত মামলাটির শুনানি স্থগিত রাখা নির্দেশ দেয় আদালত। একইসঙ্গে জানিয়ে দেয়, সিঙ্গল বেঞ্চের নির্দেশ আপাতত বহাল থাকবে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…