চাকরিপ্রার্থীদের ধর্নার বিরোধিতায় হাইকোর্টের দ্বারস্থ পর্ষদ, দ্রুত শুনানির আর্জি খারিজ

চাকরিপ্রার্থীদের ধর্নার বিরোধিতায় হাইকোর্টের দ্বারস্থ পর্ষদ, দ্রুত শুনানির আর্জি খারিজ
চাকরিপ্রার্থীদের ধর্নার বিরোধিতায় হাইকোর্টের দ্বারস্থ পর্ষদ, দ্রুত শুনানির আর্জি খারিজ

 

কলকাতাঃ ২০১৪ টেট উত্তীর্ণদের ধর্না ৪৮ ঘণ্টা পেড়িয়ে গিয়েছে, সল্টলেকের রাস্তায় চলছে তাঁদের আমরণ অনশন। এদিকে এই ধর্নার বিরোধিতা করে বুধবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল প্রাথমিক শিক্ষা পর্ষদ। দ্রুত শুনানির আর্জি জানালেও তা খারিজ করে দেয় আদালত। এ দিন বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, ‘এত দ্রত শুনানির কী আছে? এতদিন আন্দোলন চলছে, আর একদিন চললে এমন কি অসুবিধা হবে?’প্রাথমিক শিক্ষা পর্ষদের অভিযোগ, আন্দোলনের জেরে দপ্তরে ঢুকতে পারছে না কোনও কর্মী। ফলে রোজকার কাজ ব্যাহত হচ্ছে। কর্মীদের নিরাপত্তার দাবিতে আদালতের দ্বারস্থ হল পর্ষদ। ধরনার বিরোধিতা করে দায়ের করা মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়েছিল তারা। কিন্তু কলকাতা হাই কোর্ট তাদের সেই আর্জি খারিজ করে দেয়। এদিকে সাংবাদিক সম্মেলন করে পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়ে দিয়েছেন, নিয়ম ভেঙে তাঁদের নিয়োগ করা সম্ভব নয়। তাঁর দাবি, “এরা কেউ প্যানেলভুক্ত হননি। ২০১৪ সালের টেট উত্তীর্ণদের নিয়োগের দাবি আইনসম্মত নয়।”

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…