Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Bolpur Hospital Super about Anubrata : এবার অনুব্রতর বিরুদ্ধে বিস্ফোরক বোলপুর হাসপাতালের সুপার

Bolpur Hospital Super about Anubrata
Bolpur Hospital Super about Anubrata

 

এই প্রথমবার মুখ খুললেন বোলপুর মহকুমা হাসপাতালের সুপার বুদ্ধদেব মুর্মু। দাবি, জেলা সভাধিপতি তথা সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরীর নির্দেশেই অনুব্রতর বাড়িতে সরকারি হাসপাতালের চিকিৎসককে পাঠিয়েছিলেন তিনি। যদিও হাসপাতাল সুপারের এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা। সূত্রের খবর, হাসপাতাল সুপারকে জেরা করতে পারে সিবিআই।তৃণমূল নেতার চিকিৎসায় গঠিত সাত সদস্যের মেডিক্যাল বোর্ডে থাকা চিকিৎসকরা অনুব্রতর একাধিক পরীক্ষা নিরীক্ষা করান। সমস্ত রিপোর্ট খতিয়ে দেখে তাঁরা জানিয়ে দেন ক্রনিক রোগ ছাড়া হাসপাতালে ভরতি হওয়ার মতো কোনও সমস্যা নেই তাঁর। এদিকে, পালটা সুপারের দাবি উড়িয়ে দিয়েছেন বিকাশ রায়চৌধুরী। তৃণমূল বিধায়কের দাবি, “অনুব্রত মণ্ডলের বাড়ি থেকে ফোন করে জানানো হয়েছিল তিনি অসুস্থ।সেই তথ্য আমি হাসপাতাল সুপারকে দিয়েছিলাম। তবে বাড়িতে চিকিৎসক পাঠানোর নির্দেশ দিইনি।”

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…