Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

BJP's Protest Program: রাজ্য জুড়ে বিজেপির প্রতিবাদ কর্মসূচি শুরু, চলবে পয়লা অক্টোবর পর্যন্ত

BJP's protest program has started across the state and will continue till October 1
BJP's protest program has started across the state and will continue till October 1

 

কলকাতা, ১৮ সেপ্টেম্বর :  আর জি করের ঘটনার প্রতিবাদে বিজেপি বুধবার থেকে রাজ্য জুড়ে নিজেদের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছড়িয়ে দিতে আগ্রহী। সুতরাং ভারতীয় জনতা পার্টির কর্মী ও সমর্থকরা এই রাজ্যের সব জায়গায় পথসভার ডাক দিয়েছে। কলকাতা শহরের লাইফলাইন ধর্মতলা চত্বরে ধর্না মঞ্চ বেঁধে একটানা ওই অবস্থান চলেছে। ওই ধর্নার সমাপ্তি পর্বে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, ১৮ সেপ্টেম্বর থেকে পয়লা অক্টোবর পর্যন্ত রাজ্যের প্রত্যেকটি পুরসভা ও ত্রিস্তর পঞ্চায়েত এলাকায় পথসভার মাধ্যমেই সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে হবে। আর জি কর হাসপাতালের ঘটনার বিষয়ে মানুষকে অবহিত করা হবে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ থেকে রাজ্যের মানুষের সইও সংগ্রহ করা হবে। প্রায় এক কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহ করে তা নিয়ে দলের সাংসদ ও বিধায়করা রাজ্যপালের কাছে জমা দেবেন। গতকাল ধর্না শেষ হয়েছে।

You might also like!