Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

3 years ago

Dilip Ghosh : বিধানসভায় কোনও কাজ নেই, বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব প্রসঙ্গে মন্তব্য দিলীপের

Dilip Ghosh
Dilip Ghosh

 

জলপাইগুড়ি, ২১ ফেব্রুয়ারি : বিধানসভায় ‘বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব’ পাশ নিয়ে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। বললেন, ‘‘এ সব নাটক চলছে। বিধানসভায় কোনও কাজ নেই। উন্নয়ন নেই, টাকা নেই। তাই সময় কাটাচ্ছেন। মানুষকে বিভ্রান্ত করছেন।’’ কংগ্রেস, সিপিএম এবং তৃণমূলের জমানায় পাহাড়ের মানুষ ‘বঞ্চিত’ বলেও অভিযোগ করেছেন দিলীপ।

মঙ্গলবার নিউ জলপাইগুড়িতে দিলীপ ঘোষ বলেছেন, ‘‘বিজেপির নীতি স্পষ্ট। একটাই বাংলা। তাকে আমরা সোনার বাংলা বানাব।’’ দিলীপের আবার বক্তব্য, ‘‘বিজেপি কোনও ধোঁয়াশায় থাকে না। খোলা আকাশের নীচে থাকে। পরিষ্কার নীতি আছে।’’


You might also like!