
কলকাতা, ১৪ নভেম্বর : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে পশ্চিমবঙ্গের কারামন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা অখিল গিরির মন্তব্য নিয়ে এ বার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। এ নিয়ে দু’টি জনস্বার্থ মামলা করতে চলেছে বিজেপি। সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন বিজেপির আইনজীবী। মিলেছে মামলা করার অনুমতিও।
সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে কদর্য মন্তব্যের অভিযোগ উঠেছে অখিল গিরির বিরুদ্ধে। এ নিয়ে ক্ষমাও চেয়েছেন অখিল। কিন্তু, বিতর্কের ঝড় তাতে কমেনি। সোমবার বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। এ নিয়ে বিজেপির আইনজীবী সুস্মিতা সাহা দত্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি দ্রুত শুনানির আর্জিও জানান। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এ নিয়ে মামলা করার অনুমতিও দিয়েছে। পাশাপাশি, দ্রুত শুনানির আর্জি বিবেচনা করা হবে বলেও জানিয়েছেন প্রধান বিচারপতি।
