Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

BJP accuse Manoj Tiwari of 'tolabazi' : মনোজ তিওয়ারির বিরুদ্ধে 'তোলাবাজির' অভিযোগ তুলে পথে বিজেপি

Manoj Tiwari (file picture)
Manoj Tiwari (file picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : হাওড়া, ২৮ মে : এক ব্যবসায়ীকে হুমকি দেওয়ার ঘটনার নাম জড়ায় শিবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক মনোজ তিওয়ারি ঘনিষ্ঠ ব্যক্তিদের বিরুদ্ধে। যদিও পরে সাংবাদিক বৈঠক করে মনোজ তিওয়ারি সেই ঘটনা অস্বীকার করেন। তবে বিষয়টি নিয়ে যে জল ধীরে-ধীরে ঘোলা হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এবার মনোজের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ ও তোলাবাজির অভিযোগ তুলে পথে নামল বিজেপি।রবিবার বিজেপির পক্ষ থেকে শিবপুর বিধানসভা এলাকার কদমতলা বাসস্ট্যান্ডে মনোজের বিরুদ্ধে স্লোগান তুলে সরব হন স্থানীয় বিজেপি নেতৃত্ব। পোস্টার বুকে ঝুলিয়ে কর্মসূচিও পালিত হয়। বিজেপি নেতাদের অভিযোগ, তৃণমূল বিধায়ক অনৈতিক কাজ-কর্ম করছেন। এরপরও পুলিশ প্রশাসন কোনও পদক্ষেপ করছে না।

হাওড়া সদর বিজেপি সম্পাদক অজয় মান্না বলেন, “বিধায়ক ব্যবসায়ীকে হুমকি দিচ্ছেন। এটা ওনার কাজ নয়। আইন-আদালত রয়েছে। সেজন্য বিজেপির পক্ষ থেকে আমরা পথে নেমেছি। বিধায়ক নিজেই ঠিক করতে পারেন না কোথায় থাকবেন। অথচ কোথা থেকে টাকা কামাবেন সেটা ভালই বোঝেন। আজ উনি অপরাধীদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। শিবপুর বিধানসভায় অনৈতিক কাজ করছেন। পুকুর ভরাট হচ্ছে বেআইনিভাবে। বেআইনি নির্মাণ হচ্ছে। আর সেই রেট উনি ঠিক করে দিয়েছেন। সাধারণ মানুষ খেলোয়াড় হিসাবে ভেবেছিল আর এখন মনোজ বলছেন যে যত বড় মন্ত্রী হোক ওনার এলাকায় ঢুকতে পারবেন না।”


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…