গোড়ালি ফাটছে! ভরসা রাখুন ঘরোয়া উপায়ে

Beauty Tips
Beauty Tips

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শীত প্রায় দোড়গোড়ায় এসেই পড়েছে, ত্বক শুষ্ক হতে শুরু করেছে এখন থেকেই, ত্বকে ক্রিম তেল দিয়ে শুষ্কতা দূর করা সম্ভব হলেও পা ফাটা কম করতে কালঘাম ছুটছে তো! তবে তার উপশমে ভরসা রাখুন ঘরোয়া পদ্ধতি ও উপকরনে। 

*কলা

 দু’টো কলা ভাল করে চটকে থকথকে করে নিন। তার পর গোড়ালির ফাটা অংশে লাগিয়ে রাখুন। ১০ মিনিট রাখার পর ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’-তিন দিন করলে ভাল ফল মিলবে। 

*পেট্রোলিয়াম জেলি ও লেবুর রস

লেবুর রস ও পেট্রোলিয়াম জেলির সংগমে পা ফাটার সমস্যা দূর হতে পারে। ১ টেবিল চামচ পেট্রোলিয়াম জেলি এবং ২ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে সেটি গোড়ালি ফাটার অংশে লাগান। সুফল পাবেন।

*মধু 

ত্বককে কোমল ও মোলায়েম বানাতে মধুর বিকল্প হয় না, প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক উপাদান হল মধু। ধু এবং গরম জল একসঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। তার পর আলতো করে গোড়ালিতে লাগিয়ে রাখুন। কয়েক মিনিট পর ঠান্ডা জলে ধুয়ে নিন। সপ্তাহে তিন-চার দিন এটি ব্যবহার করতে পারেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…