
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ত্বকের হাল ফেরাতে সব সময় এতো এতো টাকা খরচ করা সম্ভব নয় কারোর পক্ষেই , আর বাজার চলতি সামগ্রী তা তো হিতে বিপরীত করে বেশী, তবে উপায়! ত্বকের জেল্লা বাড়াতে পারে রান্না ঘরের কিছু সহজলোভ্য উপকরন। রইল তারই হদিশ।
১) হলুদ এবং জল
হলুদের অ্যান্টি-অক্সিড্যান্ট এবং প্রদাহনাশক গুণ শুধু ত্বকের জেল্লা বাড়ায় না। ত্বকে কোনও ক্ষত বা দাগ থাকলে তা-ও সারিয়ে তোলে। সামান্য হলুদ জলে গুলে মুখে মেখে নিতেও পারেন, কিছুক্ষন রেখে ধুয়ে ফেলুন নিমেশে ফিরবে ত্বকের হাল।
২)মাখন এবং গোলমরিচ
অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর এই গোলমরিচ এবং মাখন আপনার ত্বকে এক্সফোলিয়েটর হিসাবে কাজ করে। যা ত্বকে মরা কোষ, ব্ল্যাকহেডস্-এর মতো সমস্যা দূর করে।
৩) মধু এবং লবঙ্গ
ত্বকের যত্নেও লবঙ্গ-র জুড়ি মেলা ভার। ব্রণ কমানের জন্য এত দিন কত কিছুই না করেছেন, কিন্তু রান্নাঘরে খুঁজে দেখেন নি তো? আবহাওয়ার পরিবর্তনে গলায় খুসখুসে কাশি হচ্ছে বলে কখনও মধু খাচ্ছেন, আবার রাতে শুতে যাওয়ার আগে মুখে লবঙ্গও রাখছেন। ওই লবঙ্গই পিষে মধুর সঙ্গে মিশিয়ে ব্রণর মুখে লাগিয়ে রাখুন। দামি প্রসাধনী ব্যবহার করার প্রয়োজন পড়বে না।
