Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Weather Forecast:দাবদাহে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গে! ঊর্ধ্বমুখী তিলোত্তমার তাপমাত্রা, অস্বস্তি বৃদ্ধিরও পূর্বাভাস

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ১ জুন : আর্দ্রতাজনিত অস্বস্তি চলছেই। আগামী ৪-৫ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আপাতত কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব মধ্যপ্রদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এ জন্য রাজ্যে উত্তর-পশ্চিমের শুকনো ও গরম হাওয়া বইবে। আগামী ৪-৫ দিনে আরও ২ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। দার্জিলিং এবং কালিম্পং ছাড়া বাকি রাজ্যের বাকি সব জেলাতেই গরম এবং অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। উপকূলের কাছাকাছি জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে। পশ্চিমের জেলাগুলিতেও গরম এবং অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। কোথাও কোথাও ‘লু’ বইবে।’'

আবহবিদরা জানিয়েছেন, তাপপ্রবাহ বইবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। উত্তরবঙ্গের মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহ বইতে পারে। তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।






শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…