Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

3 years ago

Babul Supriyo: হ্যাক হয়েছে রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়ের হোয়াটস্‌অ্যাপ

Babul Supriyo
Babul Supriyo

 

কলকাতা, ৩ মার্চ : হ্যাক হয়েছে রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়ের হোয়াটস্‌অ্যাপ। স্টেটাস দিয়ে তিনি নিজেই একথা জানালেন। তিনি জানান, হোয়াটস্‌অ্যাপে একটি ভুয়ো লিঙ্ক পাঠিয়ে তাঁর ফোন হ্যাক করা হয়। হ্যাকিংয়ের পর মেসেজিং অ্যাপ থেকে নিজে নিজেই প্রায় ১৫০-২০০ জনের কাছে মেসেজ চলে গিয়েছিল বলেও তিনি জানান।

বাবুল বলেন, ‘‘আমার কাছে একটা লিঙ্ক এসেছিল। ক্লিক করতেই দেখানো হল ৮৮ জনকে মেসেজ পাঠানো হচ্ছে। আমি কিছু বুঝতে না পেরে ওই লিঙ্ক বন্ধ করতে দেখি আমার হোয়াটস্‌অ্যাপ থেকে নম্বর তালিকায় থাকা ১৫০-২০০ জনের হোয়াটস্‌অ্যাপে ওই লিঙ্ক চলে গিয়েছে। কিছু গন্ডগোল হচ্ছে বুঝতে পেরে আমি সঙ্গে সঙ্গে ফোন সুইচ অফ করে দিই। কম্পিউটারের সাহায্যে ফোন রিসেট করে আবার ফোন চালু করি। তবে এখনও বোঝা মুশকিল যে ঠিক হয়েছে কি না।’’

তিনি এই বিষয়টি নিয়ে সাইবার ক্রাইম বিভাগের কাছে যাবেন বলে জানিয়েছেন। এই বিষয়ে ইতিমধ্যেই তিনি কয়েক জন পুলিশ আধিকারিকের সঙ্গে কথাও বলেছেন। মন্ত্রী জানিয়েছেন, যাঁদের কাছে তাঁর হোয়াটস্‌অ্যাপ থেকে মেসেজ গিয়েছে, তাঁদের সাবধান করতে তিনি একটি স্টেটাস দিয়েছেন।

You might also like!