Breaking News
 
Saayoni meets Vijay: বিজয়-সায়নী সাক্ষাৎ ঘিরে চর্চা, বাংলার ঐতিহ্য নিয়ে কী জানালেন তামিলনাড়ুর ‘সুপারস্টার’ মুখ্যমন্ত্রী? Howrah water crisis: ৪৭০২ কোটির মাস্টারপ্ল্যান, বদলাবে হাওড়ার জলছবি! জানালেন মন্ত্রী উমেশ NRS Incident: পিত্তথলির বদলে অ্যাপেনডিক্সে অস্ত্রোপচার! এনআরএস কাণ্ডে রোগীর খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী CM Suvendu Adhikari: পুজোর আগেই রাজ্যে ‘অর্জুন বাহিনী’! অগ্নিবীরদের জন্য বিশেষ সংরক্ষণ, বড় ঘোষণা শুভেন্দুর SCO Summit 2026: ‘সন্ত্রাসের বিরুদ্ধে দ্বিচারিতা নয়’! SCO-র মঞ্চে পাকিস্তানকে নিশানা করে কড়া বার্তা মোদীর Sana Makbul Mahhi Vij: সানা-মাহির বন্ধুত্বে ফাটল? ‘আবর্জনা, নর্দমার মতো মানসিকতা’ মন্তব্য ঘিরে তুমুল জল্পনা

 

kolkata

3 years ago

Jadavpur University Student Death: ‘পার্টি করত বলে কি আমার ছেলেটাকে ধরল?’গ্রেফতার মনোতোষের মায়ের প্রশ্ন

Jadavpur University Student Death (File Picture)
Jadavpur University Student Death (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুন্ডুর মৃত্যুতে গ্রেফতার হওয়া মনোতোষ ঘোষের মায়ের প্রশ্ন ছেলে ছাত্র রাজনীতি করে বলেই কী গ্রেফতার করা হল? ইতিমধ্যে যাদবপুরকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে হয়েছে তিন। রবিবার গ্রেফতার হয়েছেন দীপশেখর দত্ত এবং মনোতোষ ঘোষ নামে দুই ছাত্র।

মনোতোষের বাড়ি হুগলির আরামবাগে। পুলিশ সূত্রে খবর, স্বপ্নদীপের মৃত্যুর ঘটনায় রাতভর তাঁকে জিজ্ঞাসাবাদের পর রবিবার সকালে গ্রেফতার করা হয়। মনোতোষের গ্রেফতারি নিয়ে কার্যত হতবাক বাবা-মা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাজবিদ্যার দ্বিতীয় বর্ষের ওই ছাত্রের বাবা শান্তিনাথ এবং মা টগর ঘোষ একটি ‘ফাস্ট ফুড’-এর দোকান চালান। রবিবার সকালেও তাঁরা দোকান খুলেছেন। মনোতোষের বাবা বলেন, ‘‘ছেলে একটা কথাই বলেছিল— ‘‘এই ঘটনায় পুলিশ আমাকে ডাকতে পারে। তোমরা চিন্তা কোরো না।’’ আমি নিশ্চিত যে, আমার ছেলে কোনও খারাপ ব্যাপারে নেই। এখন পুলিশ পুলিশের কাজ করছে।’’

রবিবার রাতে মনোতোষের সঙ্গে কথা হয়েছে তাঁদের। মনোতোষের বাবা বলেন, ‘‘যাদবপুর থানায় ডেকেছে বলল ও। জানাল, ও যাবে, ভয়ের কোনও কারণ নেই।’’ তবে তাঁদের ছেলে কারও মৃত্যুর কারণ হতে পারে না বলে দৃঢ় বিশ্বাস ঘোষ দম্পতির। মনোতোষ আরামবাগ হাই স্কুল থেকে পড়াশোনা করেছেন। বাবা-মায়ের দাবি, ছেলে ছোট থেকে পড়াশোনায় খুব ভাল। বলেন, ‘‘কখনও কেউ কোনও দিন ছেলের নামে অভিযোগ করেনি।’’

You might also like!