Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

3 years ago

Arabul Islam : বেপরোয়া গাড়ি চালিয়ে দুর্ঘটনার মুখে আরাবুলের ছেলে, আটক করল পুলিশ

Arabul's son in the face of an accident
Arabul's son in the face of an accident

 

কলকাতা, ৩ মার্চ  : গাড়ি দুর্ঘটনার কবলে ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামের ছেলে হাকিবুল ইসলাম। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা নাগাদ চিংড়িঘাটার দিকে যাচ্ছিলেন হাকিবুল ইসলাম। তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। মেট্রোপলিটন এলাকা পেরনোর সময় আচমকাই গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন হাকিবুল। বাইপাসের গার্ডরেল টপকে অন্য লেনে চলে যায় গাড়িটি। সজোরে ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা অন্য আরেকটি চারচাকার গাড়িকে। সেই গাড়িটিও অত্যন্ত বেপরোয়া গতিতে ছিল বলে জানা গিয়েছে। পুলিশ গিয়ে দুটি গাড়িকেই আটক করে এবং তৃণমূল নেতার ছেলেকে আটক করে নিয়ে আসা হয় প্রগতি ময়দান থানায়। পরে সেখানে আরাবুল ইসলামও পৌঁছান বলে জানা গিয়েছে। বেপরোয়া গাড়ি চালানোর ঘটনায় তৃণমূল নেতার ছেলের নাম জড়ানোয় স্বাভাবিকভাবেই ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

পুলিশের প্রাথমিক অনুমান, গাড়ির গতি অনেকটাই বেশি ছিল।তার জেরেই এই দুর্ঘটনা। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।তবে যেভাবে গাড়ি দুটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

You might also like!