Breaking News
 
Abhishek Banerjee : এবার অভিষেকের বাড়িতেও বুলডোজার? শান্তিনিকেতন সংক্রান্ত নোটিসে রাজনৈতিক তোলপাড় Sujan Chakraborty on Abhishek Banerjee :‘পিসির বাড়িতে আশ্রয়’ মন্তব্যে তীব্র বিতর্ক, ফলতা নির্বাচন নিয়ে অভিষেককে তোপ সুজনের Manirul Islam : ‘এমন মুখ্যমন্ত্রী আগে থাকলে…’ শুভেন্দুকে ধন্যবাদ জানিয়ে তৃণমূল ছাড়ার ব্যাখ্যা প্রাক্তন বিধায়কের Jahangir Khan :ফলতায় বড় রাজনৈতিক মোড়! ভোটের লড়াই ছাড়লেন জাহাঙ্গির, তোপ বিরোধীদের Chicken neck : জাতীয় নিরাপত্তায় বড় পদক্ষেপ, চিকেনস নেকের গুরুত্বপূর্ণ জমি কেন্দ্রকে দিল রাজ্য সরকার Amit Shah : ‘মাওবাদীদের অস্তিত্ব শেষের পথে’, বস্তারে দাঁড়িয়ে বড় দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের

 

kolkata

1 year ago

Aparajita bill : বিধানসভায় পেশ অপরাজিতা বিল‌, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

Mamata Banerjee (symbolic picture)
Mamata Banerjee (symbolic picture)

 

কলকাতা, ৩ সেপ্টেম্বর : মঙ্গলবার বিধানসভায় পেশ করা হল ধর্ষণ-বিরোধী ‘অপরাজিতা বিল‌’। বিলটি পেশ করলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। জানা গিয়েছে, বিধানসভায় বিলটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অপরাজিতা মহিলা ও শিশু (পশ্চিমবঙ্গ অপরাধ আইন সংশোধনী) বিল, ২০২৪ মঙ্গলবার পেশ হয়েছে বিধানসভার বিশেষ অধিবেশনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বিশেষ অধিবেশনে উপস্থিত থাকবেন। এ নিয়ে সাজ সাজ রব। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিধানসভা চত্বরকে ঘিরে প্রহরা বাড়িয়ে তোলা হয়েছে। বিধায়কদের গাড়ি বিশেষ পরীক্ষার পর গেট পেরিয়ে ঢুকছে ও বের হচ্ছে। প্রচার মাধ্যমেরও ব্যস্ততা তুঙ্গে। এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। রাজ্য তথ্য ও সংস্কৃতি বিভাগ এই দায়িত্বে রয়েছে। এ নিয়ে টানটান উত্তেজনা। বিরোধী বিজেপির সদস্যরা সভায় যোগদান করবেন। তবে, এ পর্যন্ত কোনওরকম গোলমাল বা অশান্তির খবর নেই। সর্বত্র নিরাপত্তা রয়েছে।

You might also like!