Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

1 year ago

Behala School Burglary: বেহালার স্কুলে তালা ভেঙে চুরির অভিযোগ

Robbery in Behala school
Robbery in Behala school

 

বেহালা, ১৬ মার্চ : বেহালার একটি স্কুলে তালা ভেঙে চুরির অভিযোগ। স্কুলের কেয়ারটেকার রবিবার স্কুলে ঢুকে দেখেন লন্ডভন্ড হয়ে আছে প্রধান শিক্ষিকা ও অ্যাকাউন্টসের ঘর। স্কুল কর্তৃপক্ষর তরফে জানা গেছে, লোহার গেট কেটে চুরি করা হয়ে থাকতে পারে। স্কুল সূত্রে জানা গেছে, দোল উপলক্ষ্যে বিদ্যালয়ে ছুটি ছিল। এদিন সকালে কেয়ারটেকার বিদ্যালয়ে এসে দেখেন স্কুলের গেটের তালা ভাঙা। খবর দেন প্রধান শিক্ষিকাকে। তিনি এসে দেখেন, অ্যাকাউন্টস ও প্রধান শিক্ষিকার ঘরের কোলাপসিবল গেটের তালা ভাঙা। সাতটি আলমারি লন্ডভন্ড করা হয়েছে। তার মধ্যে প্রধান শিক্ষিকার ঘরে থাকা একটি আলমারির লকার ভেঙে প্রায় ১০ হাজার চুরি করা হয়েছে বলে অভিযোগ।


You might also like!