kolkata

2 years ago

RG Kar Hospital: প্রাক্তন আবাসিকের বিরুদ্ধে র‍্যাগিং-এর অভিযোগ

Allegation of ragging against ex-resident
Allegation of ragging against ex-resident

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ যাদবপুরকাণ্ডের ছায়া এবার শহরের আরও একটি শিক্ষা প্রতিষ্ঠানে। র‍্যাগিংয়ের অভিযোগ উঠলো আরজি কর মেডিক্যাল কলেজে। এক্ষেত্রেও অভিযুক্তরা হস্টেলের প্রাক্তন আবাসিক। সোমবার আরজি করের অধ্যক্ষ পদ থেকে সরিয়ে দেওয়া হয় সন্দীপ ঘোষকে। যদিও ডাক্তারি ছাত্র ও জুনিয়র ডাক্তারদের একাংশ এর প্রতিবাদে বিক্ষোভ দেখাতে থাকেন। নয়া অধ্যক্ষ হিসেবে নিযুক্ত মানস বন্দ্যোপাধ্যায়ক স্বাগত জানায় ও সংবর্ধনা দেয় জুনিয়র ডাক্তারদের একাংশ।

অভিযোগ, এতেই বিক্ষোভকারী কিছু ছাত্র এপিসি রোডের বয়েজ হস্টেলে গিয়ে জুনিয়রদের উপর মাঝরাতে হামলা চালায় ও মানসিক অত্যাচার করে। বুধবার আমহার্স্ট স্ট্রিট থানায় অভিযোগ জানানো হয়েছে। মিনজারুল চৌধুরী নামে এক আবাসিকের অভিযোগের ভিত্তিতে পুলিশ র‍্যাগিংয়ের ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।


You might also like!