Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

2 years ago

Dilip Ghosh:'সব নেতারা দিলীপ ঘোষ কে বিশ্বাস করে',অভিষেককে কটাক্ষ দিলীপের

Dilip Ghosh
Dilip Ghosh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইকো পার্কে প্রাতঃভ্রমণে আসেন বিজেপি নেতা এবং বর্ধমান দুর্গাপুর আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।আজ পূর্ব মেদিনীপুরের মহিষাদলে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে তাঁকে কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, আমার গড় থেকে চলে এসেছেন। এবার গড়ে গড়ে ঘুরছেন। ওনার নিজের গড় কোথায়? মুখ্যমন্ত্রীর কষ্ট আমরা বুঝি। আর কোনও নেতা নেই যাকে মানুষ বিশ্বাস করবে। ওনার চেহারাটা এখনও একটু পরিষ্কা আছে। সেটা দেখিয়ে ভোট টানার চেষ্টা করছেনা'

বুধবার রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে গিয়ে অজিত পাঁজাকে শ্রদ্ধা জানান উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। রাজনৈতিক মহলের দাবি, এটাই বাংলার সৌজন্যের রাজনীতির পরিচয়। যদিও আনকেরই দাবি, রাজনীতিতে কুকথার রাজনীতিতে শীর্ষে রয়েছেন দিলীপ। জবাবে আজ দিলীপ বলেন, আমি টিএমসি- র ভায়াসে গিয়ে ভাষণ দিতে পারি। কোনও বেটার দম আছে অন্য পার্টির ডায়াসে গিয়ে ভাষণ দিতে পারবে। ডাকলে তো তাদের বদনাম হয়ে যাবে। দিলীপ ঘোষকে ডাকে কারণ দিলীপ ঘোষ সর্বজন গ্রাহ্য। যারা বলছে তারা তো মেনি বিড়াল। কে পাত্তা দেয় ওদের? সব কটা চোর। আমি আজকেও বলছি কত কু কথা শুনবি আমার মুখ থেকে। সব চোর, চোরচোট্টা একদম। তোকে ডাকবে কী করে? বদনাম হয়ে যাবে। যার গায়ে ঘষে দিবি তার গায়ে মল লেগে যাবে। দিলীপ ঘোষের দম আছে চৌরাস্তায় দাঁড়িয়ে বলে। যে কোনও লোকের বাড়ি যেতে পারে, যে কোন লোকের সঙ্গে গল্প করতে পারে। সব নেতারা দিলীপ ঘোষকে বিশ্বাস করে, তাই আমাকে ডাকে।'

এদিকে, কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর পরীক্ষার নমুনা রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা দিয়েছে ইডি। তদন্ত করতে গিয়ে মোবাইল থেকে যে কণ্ঠস্বর পাওয়া গিয়েছিল, তার সঙ্গে 'কাকুর কণ্ঠস্বর মিলেছে বলেই বুধবার আদালতকে জানান ইডির আইনজীবী। এনিয়ে দিলীপ বলেন, আমরা বারবার বলেছি দুর্নীতি হয়েছে। সেটা বিধিবদ্ধ ভাবে প্রমাণিত না হলে কোর্ট কিছু করতে পারে না। কোর্ট চাপ দিয়েছে। মানুষ তাকিয়ে আছে। আমরা বলেছি। তারই পরিণামে আজ ২৬ হাজার চাকরি গিয়েছে। এদের অনেকেই পরীক্ষা না দিয়ে বা পাস না করেই চাকরি করছিল। একটা জটিল সমস্যা। এর সমাধান আদালতকে করতে হবে। দুর্নীতির পাহাড় হয়ে গিয়েছে। সমাধান করতে সময় লাগবে। কিন্তু ঠিক রাস্তায় ব্যাপারটা এগোচ্ছে।


You might also like!