Breaking News
 
Abhishek Banerjee : এবার অভিষেকের বাড়িতেও বুলডোজার? শান্তিনিকেতন সংক্রান্ত নোটিসে রাজনৈতিক তোলপাড় Sujan Chakraborty on Abhishek Banerjee :‘পিসির বাড়িতে আশ্রয়’ মন্তব্যে তীব্র বিতর্ক, ফলতা নির্বাচন নিয়ে অভিষেককে তোপ সুজনের Manirul Islam : ‘এমন মুখ্যমন্ত্রী আগে থাকলে…’ শুভেন্দুকে ধন্যবাদ জানিয়ে তৃণমূল ছাড়ার ব্যাখ্যা প্রাক্তন বিধায়কের Jahangir Khan :ফলতায় বড় রাজনৈতিক মোড়! ভোটের লড়াই ছাড়লেন জাহাঙ্গির, তোপ বিরোধীদের Chicken neck : জাতীয় নিরাপত্তায় বড় পদক্ষেপ, চিকেনস নেকের গুরুত্বপূর্ণ জমি কেন্দ্রকে দিল রাজ্য সরকার Amit Shah : ‘মাওবাদীদের অস্তিত্ব শেষের পথে’, বস্তারে দাঁড়িয়ে বড় দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের

 

kolkata

1 year ago

Maa flyover accident : মা উড়ালপুলে ফের দুর্ঘটনা, দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত দু’জন

Maa flyover accident (symbolic picture)
Maa flyover accident (symbolic picture)

 

কলকাতা, ২ সেপ্টেম্বর : ফের ভয়াবহ দুর্ঘটনা মা উড়ালপুলে। সোমবার সকালে মা উড়ালপুলের ওপর দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন দু’জন। পুলিশ জানিয়েছে, সোমবার সকাল ৬টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে, এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত একটি গাড়ি নিয়ম ভেঙে অন্য লেনে চলে আসে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রের খবর, সোমবার সকালে কলকাতার পিটিএস থেকে তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীদের নিয়ে পার্ক সার্কাসের দিকে যাচ্ছিল একটি গাড়ি। বাংলাদেশ হাইকমিশনের কাছে একটি গাড়ি হঠাৎই লেন ভেঙে অন্য লেনে ঢুকে পড়ে। মুখোমুখি সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয় দু’টি গাড়িই। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’টি গাড়িকেই বাজেয়াপ্ত করে। দুর্ঘটনার জন্য কিছু সময়ের জন্য মা উড়ালপুল এবং এজেসি বোস রোডে যানজটের সৃষ্টি হয়।

You might also like!