Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

kolkata

3 years ago

Mamata Banerjee : ফের উত্তরবঙ্গ সফরে যাবেন মুখ্যমন্ত্রী, পাঁচ জেলায় হবে প্রশাসনিক বৈঠক

Mamata banerjee
Mamata banerjee

 

কলকাতা, ৯ ফেব্রুয়ারিঃ  ফের উত্তরবঙ্গ সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বৃহস্পতিবার নবান্ন সূত্রে এই খবর জানা গিয়েছে। কিছু দিন আগেই তিনি উত্তরবঙ্গ সফর করেছেন। সূত্রের খবর, এবার তিন দিনের সফরে শিলিগুড়িতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত ভোটের আগে আগামী ২১ ফেব্রুয়ারি উত্তরবঙ্গ সফরে শিলিগুড়িতে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী। এই সফরে তিনি কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং প্রভৃতি জেলায় প্রশাসনিক বৈঠক করবেন।

জানা গিয়েছে, ২১ ফেব্রুয়ারি তিনি উত্তরবঙ্গে পৌঁছবেন। ২৩ তারিখ পর্যন্ত তাঁর উত্তরবঙ্গ সফর রয়েছে। সেখানে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে বেশ কিছু প্রকল্পের সূচনা করবেন তিনি। এবং একাধিক প্রকল্পের শিলন্যাস করার কথা রয়েছে তাঁর। এই সফর কালে তিনি দুটি প্রশাসনিক বৈঠক করবেন। তার মধ্যে ২২ ফেব্রুয়ারি শিলিগুড়ির উত্তরকন্যায় কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলা নিয়ে প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে।

অপর একটি প্রশাসনিক বৈঠক দার্জিলিং ও কালিম্পং জেলা নিয়ে করার কথা রয়েছে। তবে দার্জিলিং, কালিম্পং জেলা নিয়ে প্রশাসনিক বৈঠকটি কার্শিয়াংয়ে হবার সম্ভাবনাও রয়েছে। ২৪শে ফেব্রুয়ারিতে মুখ্যমন্ত্রীর কলকাতা ফিরে আসার কথা।


You might also like!