kolkata

2 years ago

Chingrighata Murder Case : চিংড়িঘাটায় গান চালানো নিয়ে ঝামেলা! গলায় কাঁচি ঢুকিয়ে যুবককে খুন

Chingdrighata  Murder Case (Symbolic Picture)
Chingdrighata Murder Case (Symbolic Picture)

 

কলকাতা, ২৬ নভেম্বর : জগদ্ধাত্রী পুজোর প্রতিমা বিসর্জনে গান চালানো নিয়ে দু’পক্ষের বচসা, মারধর করা হয় এক যুবককে। বাধা দেওয়ায় ২২ বছরের তরুণের গলায় কাঁচি ঢুকিয়ে খুনের অভিযোগ উঠল বন্ধুর বিরুদ্ধে। মৃতের নাম সাহেব আলি সর্দার। রবিবার ভোররাত ২টো নাগাদ চিংড়িঘাটার কাছে বাসন্তী দেবী কলোনিতে এই ঘটনা ঘটেছে। খুনের প্রতিবাদে বাইপাসের ওপর চিংড়িঘাটা মোড় অবরোধ করেন স্থানীয়রা।

পুলিশ সূত্রে খবর, জগদ্ধাত্রী পুজোর প্রতিমা বির্সজনে কী গান চালানো হবে, তা নিয়ে বাসন্তী দেবী কলোনির কয়েকজন যুবকের মধ্যে মারামারি শুরু হয়। অভিযোগ, মোক্তার আলি মোল্লা নামে এক যুবককে কাঁচি দিয়ে আঘাত করে বিট্টু সর্দার নামে আরেক যুবক। প্রতিবাদ করায়, সাহেব আলির ওপর চড়াও হয় বিট্টু। সাহেবের গলায় কাঁচি ঢুকিয়ে দেয় বলে অভিযোগ। অভিযুক্তের সন্ধান চালাচ্ছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।

বিট্টুকে এখনও গ্রেফতার করা যায়নি। ঘটনার পর থেকেই সে পলাতক। তাঁকে নিয়ে এলাকায় ক্ষোভ রয়েছে। অভিযোগ, এর আগেও একাধিক অপরাধমূলক ঘটনায় তাঁর নাম জড়িয়েছে। রবিবার সকাল থেকে তাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। তারা অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে।

You might also like!