Breaking News
 
Ram Mandir Trust New CEO: রামমন্দির ট্রাস্টের প্রথম সিইও অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র, ‘সিঁদুর’ পর্বে ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা Durga Puja 2026: মহালয়ার দিন ইডেনে চমক! উমা আগমনী অনুষ্ঠানে মোদিকে ঘিরে জল্পনা CM Suvendu Adhikari: নেশামুক্তির বার্তা শুভেন্দুর, রোড রোলারে গুঁড়িয়ে দেওয়া হল ২ লক্ষ ফেনসিডিলের শিশি UP assembly election: পুরনো মনোমালিন্য ভুলে ‘হাত’ ধরলেন অখিলেশ! উত্তরপ্রদেশে বিজেপিকে ঠেকাতে নতুন সমীকরণ Election Commission: ভোট-পরবর্তী হিংসা রুখতে ভোটগণনায় বদল? ‘টোটালাইজার’ নিয়ে কেন্দ্রের মত চাইল সুপ্রিম কোর্ট Rising Seas, Rising Stakes: বিশ্ব উষ্ণায়নে বাড়ছে সমুদ্রের জলস্তর, বড় বিপদের মুখে কলকাতা-মুম্বই! সতর্কবার্তা রাষ্ট্রসংঘের

 

kolkata

3 years ago

Furfura Sharif: ফুরফুরার উন্নয়নে ৫৮ কোটি ৬২ লক্ষ টাকা বরাদ্দ করল নবান্ন

Furfura Sharif of Hooghly (File Picture)
Furfura Sharif of Hooghly (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফুরফুরার উন্নয়নে মোট  ৫৮ কোটি ৬২ লক্ষ ৮৯ হাজার ৪৯২ টাকা বরাদ্দ করল নবান্ন।  বৃহস্পতিবার বিধানসভায় রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এই ঘোষনা করেন। বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনে ফিরহাদ এ কথা বলার পর ফুরফুরা শরিফের পিরজাদা তথা ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি প্রশ্ন তোলেন, ফুরফুরা উন্নয়ন পর্ষদের অফিস কোথায়? জবাবে ফিরহাদ বলেন, ‘‘এখনও কোনও অফিস আমরা পাইনি। ওখানে একটা পরিত্যক্ত জায়গা পাওয়া গিয়েছে। সেখানেই অফিস হবে। ফুরফুরা শরিফের গেটের পাশে যে জমি রয়েছে সেখানেই অফিস, মুসাফিরখানা হবে। আপাতত শ্রীরামপুরে মহকুমা শাসকের অফিস থেকে কাজ চলবে।’’

প্রসঙ্গত, সাগরদিঘি উপনির্বাচনের পরে ফুরফুরা শরিফের উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বদল করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা। ফিরহাদকে সরিয়ে তাঁর স্থলাভিষিক্ত করা হয় সপ্তগ্রামের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী তপন দাশগুপ্তকে। মমতাই সরকারে এসে ফুরফুরা উন্নয়ন পর্ষদ তৈরি করেছিলেন। যেমন করেছেন তারকেশ্বরের ক্ষেত্রেও। অনেকের মতে, অতীতেও ফুরফুরা শরিফে হুজুরদের মধ্যে রাজনৈতিক বিভাজন ছিল। ত্বহার উল্টো সুরে চিরকাল কথা বলে এসেছেন ইব্রাহিম সিদ্দিকি। কিন্তু সেই বিভাজন শাসকদলকে কখনও ‘বিড়ম্বিত’ করেনি। নওশাদদের ‘উত্থানে’ সেই বিড়ম্বনা তৈরি হয়েছে।

হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং মালদহ, মুর্শিদাবাদের বাঙালি মুসলিমদের মধ্যে ফুরফুরার প্রভাব রয়েছে বলেও অনেকে মনে করেন। লোকসভা ভোটের আগে ফুরফুরা ‘গুরুত্বপূর্ণ’ হয়ে উঠবে নানা অঙ্কে। সে দিক থেকে ফুরফুরার উন্নয়নে অর্থ বরাদ্দের কথা বিধানসভায় মন্ত্রীর জানানোও ‘তাৎপর্যপূর্ণ’।

You might also like!