Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

International

4 years ago

Two plane crash in California : অবতরণের সময় ক্যালিফোর্নিয়ায় দুই বিমানের সংঘর্ষ, প্রাণ হারালেন দু'জন

Two plane crash in California
Two plane crash in California

 

ক্যালিফোর্নিয়া, ১৯ আগস্ট : স্থানীয় বিমানবন্দরে অবতরণের সময় উত্তর ক্যালিফোর্নিয়ায় দুই বিমানের সংঘর্ষে প্রাণ হারালেন দু'জন। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল তিনটের কিছু আগে ওয়াটসনভিল মিউনিসিপ্যাল ​​এয়ারপোর্টে ঘটনাটি ঘটেছে। দু'টি ছোট বিমান অবতরণের চেষ্টা করেছিল। সে সময়ই এই দুর্ঘটনা ঘটে। বিমান ওঠা-নামার জন্য ওই বিমানবন্দরে ‘কন্ট্রোল টাওয়ার’ নেই। দুর্ঘটনার সময় রানওয়েতে যাঁরা ছিলেন, তাঁরা কেউ আহত হননি।

দু'টি বিমানে মোট তিন জন ছিলেন। দুর্ঘটনায় তাঁদের মধ্যে দু'জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার সময় মাটি থেকে ২০০ ফুট উচ্চতায় ছিল দু'টি বিমান। দুর্ঘটনা কী ভাবে ঘটল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের মতে, দুর্ঘটনার সময় টুইন-ইঞ্জিন সেসনা ৩৪০ বিমানে দু'জন ছিলেন এবং সিঙ্গেল-ইঞ্জিন সেসনা ১৫২-এ শুধুমাত্র পাইলট ছিলেন।


You might also like!