Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

International

1 year ago

Trump news July 2025:ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছি, ফের দাবি ট্রাম্পের

Trump claims on India Pakistan war
Trump claims on India Pakistan war

 

ওয়াশিংটন, ২৩ জুলাই : "আমরা ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছি", ফের একবার দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সম্ভবত তারা পারমাণবিক যুদ্ধে লিপ্ত হতে যাচ্ছিল। শেষ হামলায় তারা পাঁচটি বিমান গুলি করে মাটিতে নামিয়েছিল। ট্রাম্প আরও বলেছেন, "আমি তাদের ফোন করে বলেছিলাম, যদি তোমরা এমনটা করো, তাহলে আর বাণিজ্য করো না। তারা উভয়ই শক্তিশালী পারমাণবিক শক্তিধর দেশ। কে জানে এর পরিণতি কোথায় হত, আর আমি এটা থামিয়ে দিয়েছি।"

উল্লেখ্য, গত দু’মাসে প্রায় অনেকবার ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতির কৃতিত্ব দাবি করেছেন ট্রাম্প। ট্রাম্প যতবার এই দাবি করছেন, ততবারই নরেন্দ্র মোদী সরকারকে চেপে ধরছে বিরোধীরা। প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার পর তার জন্য পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ করেছিল ভারত। প্রত্যাঘাতের অভিযান ‘অপারেশন সিঁদুর’-এ গত ৬ মে মধ্যরাতে পাকিস্তানে হামলা চালায় ভারতীয় বাহিনী। গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক জঙ্গিঘাঁটি। এর পর পাকিস্তানও পাল্টা হামলা চালায়। দুই দেশের মধ্যে টানা চার দিন সংঘর্ষ চলে।

You might also like!