Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

International

3 years ago

china flood :চীনে বন্যায় পরিস্থিতি শোচনীয়, রাজধানী বেইজিংয়েই ৩৩ জন নিহত

The flood situation in China is deplorable, 33 people died in the capital Beijing
The flood situation in China is deplorable, 33 people died in the capital Beijing

 

বেজিং, ৯ আগস্ট: চীনে বন্যায় পরিস্থিতি শোচনীয় হয়ে পড়েছে, রাজধানী বেইজিংয়েই ৩৩ জন নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। চীনে কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণে স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। ৪ঠা আগস্ট পর্যন্ত, শুধুমাত্র রাজধানী বেইজিংয়ে বন্যা ও ভূমিধসের ফলে ৩৩ জনের মৃত্যু হয়েছে। বন্যায় ভেসে যাওয়া ১৮ জন ব্যক্তি এখনও নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে। বেইজিংয়ের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর যুওঝোও-তে বন্যার জল কমতে শুরু করেছে। তবে স্থানীয় লোকজন বলছেন, বন্যার জল কমতে থাকায় অন্যান্য চ্যালেঞ্জও বাড়ছে।

এই বন্যায় ১.২৯ মিলিয়ন মানুষ গভারভাবে প্রভাবিত হয়েছেন বলে জানা গিয়েছে। ৫৯,০০০টি বাড়ি ধসে পড়েছে এবং ১৪৭,০০০টি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে, হেবেই প্রদেশে ফসলও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর।

You might also like!