Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

International

2 years ago

Joe Biden: ফের নিরাপত্তায় গলদ, বাইডেনের কনভয়ে সজোরে ধাক্কা মারল গাড়ি

Joe Biden (File Picture)
Joe Biden (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মার্কিন প্রেসিডন্ট জো বাইডেনের নিরাপত্তায় ফের শিথিলতা ধরা পড়ল। রবিবার আচমকাই দুর্ঘটনার কবলে পড়ল তাঁর কনভয়। সেই সময়ে ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গেই গাড়িতে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে হোয়াইট হাউসের তরফে জানানো হয়, সুস্থ রয়েছেন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি। নিরাপদেই ডেলাওয়্যারের বাড়িতে পৌঁছে গিয়েছেন তাঁরা। উল্লেখ্য, গত অক্টোবর মাসেই বাইডেনের বাড়ির আকাশসীমায় ঢুকে পড়েছিল একটি বিমান। দু'মাসের ব্যবধানে এমন ঘটানায় প্রশ্ন উঠেছে বাইডেনের নিরাপত্তা নিয়ে। 

জানা গিয়েছে, রবিবার অফিস থেকে বেরিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডেলাওয়্যারের অফিস থেকে বেরনোর খানিক পরেই বাইডেনের কনভয়ের এসইউভিতে এসে ধাক্কা মারে একটি সেডান। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি থেকে মাত্র ৪০ মিটার দূরের গাড়িতে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। একটি ক্রসিংয়ের কাছে এই দুর্ঘটনা ঘটতেই থামিয়ে দেওয়া হয় পুরো কনভয়। সেডান গাড়ির চালককে হাতেনাতে ধরে ফেলেন প্রেসিডেন্টের নিরাপত্তারক্ষীরা।

হোয়াইট হাউসের এক আধিকারিক জানান, সুস্থ আছেন সস্ত্রীক বাইডেন। নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের তরফে বলা হয়, বৃষ্টির মধ্যেই দুর্ঘটনা ঘটে গিয়েছে। এর পেছনে অন্য কোনও উদ্দেশ্য নেই। ঘটনার পরে নিরাপদেই গন্তব্যে পৌঁছে গিয়েছে প্রেসিডেন্টের কনভয়। যদিও সাংবাদিকরা ঘটনাস্থলে যেতেই তাঁদের সরিয়ে দেয় বাইডেনের নিরাপত্তারক্ষীরা। জানা গিয়েছে, সেডান গাড়িতে ডেলাওয়্যারের নম্বরপ্লেট লাগানো ছিল।

You might also like!