Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

International

3 years ago

Fire in central Sydney: মধ্য সিডনিতে ৭-তলা বহুতলে ভয়াবহ আগুন, বিপুল পরিমানে ক্ষয়ক্ষতির আশঙ্কা

Fire in central Sydney
Fire in central Sydney

 

সিডনি, ২৫ মে : অস্ট্রেলিয়ার মধ্য সিডনিতে ভয়াবহ আগুন লাগল একটি ৭-তলা বহুতলে। সিডনির সেন্ট্রাল রেল স্টেশনের কাছে অবস্থিত ওই বহুতলটি, আগুন এতটাই দ্রুত ছড়িয়ে পড়ে যে পার্শ্ববর্তী বহুতলেও আগুন ছড়িয়ে পড়ে। বহুতলের ধারে দাঁড়িয়ে একটি গাড়িও আগুনে পুড়ে গিয়েছে। দমকলের ১০০-র বেশি কর্মী আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন। অস্ট্রেলিয়ার সময় অনুযায়ী বৃহস্পতিবার ওই বহুতলে আগুন লাগে।

জরুরী পরিষেবার পক্ষ থেকে জানানো হয়েছে, ১০০ জনেরও বেশি দমকলকর্মী মোতায়েন রয়েছে, ২০টি দমকলের ট্রাক-সহ, যারা মধ্য সিডনির সেন্ট্রাল স্টেশনের কাছে র্যান্ডল স্ট্রিটে "আগুন নিয়ন্ত্রণে ও নেভাতে কাজ করছে"। এই অগ্নিকান্ডে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। দমকল সূত্রের খবর, খালি করে দেওয়া হচ্ছে বহুতলটি।


You might also like!