Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

International

2 years ago

Cargo Ship Hijack: জলদস্যুদের কবল থেকে ভারতীয়দের উদ্ধার করল মার্কোস

Cargo Ship Hijack
Cargo Ship Hijack

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  অবশেষে স্বস্তি । শুক্রবার সন্ধ্যে সাফল্য পেলেন ভারতীয় নৌসেনার (Indian Navy) মেরিন কমান্ডোরা (মার্কোস)। প্রায় দেড় দিন পর উদ্ধার করা হল সোমালিয়া উপকূলে অপহৃত ১৫ জন ভারতীয় নাবিককে। ভারতীয় নৌ সেনার তরফে এক বিবৃতি প্রকাশ করে এই খবর জানানো হয়েছে।

গত ৪ জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার বিকেল সোমালিয়া উপকূলের কাছে এমভি লীলা নরফোক নামে একটি বানিজ্যিক জাহাজ অপহরণ করে জলদস্যুরা। বাহারিনের খলিফা বিন সলমনের দিকে যাচ্ছিল ওই পণ্যবাহী জাহাজটি। ওই জাহাজে ক্রু মেম্বার সহ মোট ১৫ জন ভারতীয় ছিলেন।

এই খবর পাওয়ার পরেই অপহৃত ভারতীয়দের উদ্ধার করতে যুদ্ধজাহাজ আইএনএস চেন্নাই রওনা দেয়। আকাশপথে পরিস্থিতির নজর রাখে নৌসেনার যুদ্ধবিমান পি-৮আই ও এমকিউ৯বি। দীর্ঘ প্রচেষ্টার পর নৌসেনার (Indian Navy) মেরিন কমান্ডোরা (মার্কোস) কাছে হার মেনে যায় জলদস্যুরা। উদ্ধার করা হয় অপহৃত ভারতীয়দের।


You might also like!