Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

International

2 years ago

Israeli :যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে ইসরায়েলের মন্ত্রিসভায় আলোচনা

Israeli Prime Minister Benjamin Netanyahu
Israeli Prime Minister Benjamin Netanyahu

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গাজায় চলমান চারদিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে ইসরায়েলের মন্ত্রিসভায় আলোচনা হয়েছে। স্থানীয় সময় গতকাল রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বৈঠকে বসে ইসরায়েলের মন্ত্রিসভা। সেখানেই এই আলোচনা হয়।

সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, যুদ্ধবিরতির পূর্ণাঙ্গ চুক্তির শর্তপূরণ সাপেক্ষে এর মেয়াদ বাড়াতে রাজি ইসরায়েল সরকার।সাময়িক যুদ্ধবিরতিতে একটি শর্ত রয়েছে, হামাস যদি প্রতিদিন ১০ জন করে জিম্মিকে মুক্তি দেয়, তাহলে একদিন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হতে পারে। এই শর্তের কথাই বলেছে ইসরায়েলের মন্ত্রিসভা।

অন্যদিকে গতকাল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, মেয়াদ বাড়ানো না হওয়া সাপেক্ষে চলমান চারদিনের যুদ্ধবিরতি শেষ হলেই ফিলিস্তিনের গাজায় পূর্ণ শক্তি প্রয়োগ করে হামলা শুরু করবে ইসরায়েলি বাহিনী। আর একথা তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে জানিয়েছেন।

গত শুক্রবার গাজায় চার দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। কাতারের মধ্যস্ততায় সাময়িক এ যুদ্ধবিরতির চুক্তি করেছে ইসরায়েল ও হামাস।


You might also like!