Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

International

5 months ago

PM Modi : ইরানের ড্রোন হামলায় আমিরশাহীতে আহত ভারতীয়, ‘মানা যায় না’ মন্তব্যে মোদির নিন্দা

PM Modi
PM Modi

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ফের হামলার ঘটনা সামনে এসেছে। সোমবার সংযুক্ত আরব আমিরাত-এর তেলভাণ্ডার লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইরান। এই ঘটনায় তিনজন ভারতীয় নাগরিক আহত হয়েছেন বলে জানা গেছে।বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এই হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। কূটনৈতিক পর্যায়ে বিষয়টি নিয়ে নজরদারি চলছে বলে জানা গেছে। 

মঙ্গলবার সোশাল মিডিয়ায় মোদি লিখেছেন, “সংযুক্ত আরব আমিরশাহীর উপর হামলার তীব্র নিন্দা জানাই, যে হামলায় তিনজন ভারতীয় নাগরিক আহত হয়েছেন। বেসামরিক নাগরিক ও অবকাঠামোর উপর হামলা গ্রহণযোগ্য নয়।” আরও লিখেছেন, “সংবেদনশীলতা ও সংহতির সঙ্গে ভারত সংযুক্ত আরব আমিরশাহীর পাশে আছে। আলোচনা ও কূটনীতির মাধ্যমে সকল সমস্যার শান্তিপূর্ণ সমাধানে ভারতের সম্পূর্ণ সমর্থন থাকবে।” বিশ্বের জ্বালানির ধমনী হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মোদি। লিখেছেন, “দীর্ঘস্থায়ী আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং বৈশ্বিক জ্বালানির নিরাপত্তার জন্য হরমুজ প্রণালীতে নিরাপদ ও নির্বিঘ্ন নৌচলাচল নিশ্চিত করতে হবে।”

আমিরশাহীর প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, ১৫টি ক্ষেপণাস্ত্র এবং ৪টি ড্রোন নিয়ে হামলা চালায় ইরান। রাজধানী ফুজাইরাহর প্রধান তেল ভান্ডার লক্ষ্য করে শানানো হয় আক্রমণ। তবে ঘটনায় তেল ভান্ডারের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও জানা যায়নি। যদিও এই হামলায় আহত হয়েছে তিন ভারতীয় নাগরিক। ফুজাইরাহ তেল ভান্ডারে হামলার ঘটনা প্রথম নয়। এর আগে গত ১৪ মার্চ এখানে হামলা চালায় তেহরান। যার জেরে আগুন লেগে যায় ফুজাইরাহ বন্দরে। ফলে সাময়িকভাবে বন্ধ থাকে বন্দর। সেই ঘটনার পর ফের ফুজাইরাহ তেল ভান্ডার লক্ষ্য করে ড্রোন হামলা চালাল তেহরান।

ইরানের এই হামলার কড়া নিন্দা জানিয়েছে ভারত। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তাঁর এক্স হ্যান্ডলে একটি বিবৃতি প্রকাশ করছেন। সেখানে তিনি লিখেছেন, ‘ফুজাইরাহতে হামলায় তিন ভারতীয় আহত হয়েছেন। এটি নিন্দনীয়। জনবসতি এবং নিরীহ নাগরিকদের উপর আক্রমণ অবিলম্বে বন্ধ হওয়া উচিত।’ আলোচনা এবং কূটনীতির মাধ্যমেই তিনি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। তবে তেহরান হামলার বিষয়টি সরাসরি খারিজ করেনি। মঙ্গলবার সকালে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘আমেরিকা কিংবা আমিরশাহীর পুনরায় কোনও চোরাবালিতে জড়িয়ে পড়া নিয়ে সতর্ক থাকা উচিত।

You might also like!