Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

International

3 years ago

Narendra Modi : জাকার্তায় প্রবাসী ভারতীয়দের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর, মোদী জানালেন অবিস্মরণীয় অভ্যর্থনা

Prime Minister Narendra Modi in Jakarta
Prime Minister Narendra Modi in Jakarta

 

জাকার্তা, ৭ সেপ্টেম্বর : ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় প্রবাসী ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রবাসী ভারতীয়দের মাঝে উপস্থিত হয়ে তাঁদের সঙ্গে কথা বলেছেন মোদী, "ভারত মাতা কি জয়'' স্লোগানে সবাই প্রধানমন্ত্রী মোদীকে অভ্যর্থনা জানান। এই অভ্যর্থনায় অভিভূত হয়ে প্রধানমন্ত্রী মোদী নিজের এক্স (টুইটার) হ্যান্ডেল মাধ্যমে জানিয়েছেন, জাকার্তায় প্রবাসী ভারতীয়দের দ্বারা অবিস্মরণীয় অভ্যর্থনা।

ভারতীয় সময় অনুযায়ী, বৃহস্পতিবার ভোররাতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছন প্রধানমন্ত্রী মোদী। মোদীকে একঝলক দেখার জন্য ভোররাত থেকেই অপেক্ষা করছিলেন বিপুল সংখ্যক প্রবাসী ভারতীয়রা। ৮ থেকে ৮০ প্রতিটি বয়সের মানুষজন মোদীকে দেখতে মুখিয়ে ছিলেন, মাঝেমধ্যেই শোনা যাচ্ছিল "ভারত মাতা কি জয়'' স্লোগান। কচিকাঁচাদের হাতে ছিল ভারতের জাতীয় পতাকা। জাকার্তার একটি হোটেলে পৌঁছনোর পর উপস্থিত মানুষজনের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। যতটুকু সম্ভব সকলের সঙ্গে তিনি কথা বলেন, হাতও মেলান।


You might also like!