Breaking News
 
Pawan Khera: জ্ঞানেশের প্রশংসায় ট্রাম্প, কংগ্রেসের কটাক্ষ— ‘নিয়ে যান আমেরিকায়, ইভিএমগুলোও পাঠিয়ে দেব’ Tarapith Hotel Fire: আগুন থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ? তারাপীঠের ‘বিদেশিনী’ হোটেলে অগ্নিকাণ্ডের পর জলে তল্লাশি Annapurna Yojana: অ্যাকাউন্টে ঢোকেনি অন্নপূর্ণার টাকা? কেন বাদ গেল নাম, জানুন কারণ! রইল ফের আবেদনের পদ্ধতিও Halishahar Murder Case: ‘পুলিশ হেফাজতে’ তৃণমূল কর্মীর মৃত্যু, হালিশহর কাণ্ডে সিআইডি তদন্তের নির্দেশ শুভেন্দুর PM Modi: জেন জি’র জন্য মোদি সরকারের বড় উপহার! গান্ধীজয়ন্তী থেকেই শুরু হতে পারে নতুন প্রকল্প Bankura CJP: : ‘আর্থিক সাহায্য চাই না, বাবার নামে বিশ্বমানের স্কুল হোক’, পিতৃহারা হাফিজের সরকারের কাছে আবেগঘন আবেদন

 

International

3 years ago

Indian Consulate: ভারতীয় কনস্যুলেটে ভাঙচুর "একেবারে অগ্রহণযোগ্য" : হোয়াইট হাউস

India
India

 

ওয়াশিংটন, ২১ মার্চ : আমেরিকার সান ফ্রান্সিসকোতে ভারতীয় দূতাবাসে হামলার তীব্র নিন্দা করল আমেরিকা। হোয়াইট হাউস জাতীয় নিরপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেছেন, সান ফ্রান্সিসকোতে ভারতীয় কনস্যুলেটে ভাঙচুর "একেবারে অগ্রহণযোগ্য"। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আবার ইউএস স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জানিয়েছেন, ভারতীয় কনস্যুলেটে হামলার তীব্র নিন্দা করছে ভারত এবং আমেরিকার মধ্যে কূটনৈতিক ফেসিলিটিতে যে কোনও ধরনের হামলা অগ্রহণযোগ্য। উল্লেখ্য, পঞ্জাবের খলিস্তানি নেতা অমৃতপাল সিংকে মুক্তি দিতে হবে, এই দাবিতে আমেরিকার সান ফ্রান্সিসকোয় ভারতীয় দূতাবাসে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে খলিস্তানপন্থীদের বিরুদ্ধে। সোমবার ওই দূতাবাসে খলিস্তানের হলুদ পতাকা সরিয়ে ফেলার পরই ওই হামলা হয় বলে অভিযোগ। দূতাবাসের দেওয়ালে ‘ফ্রি অমৃতপাল’ লেখা গ্রাফিটিও দেখতে পাওয়া যায়।

You might also like!