Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

International

2 years ago

UN Resolution: গাজায় যুদ্ধবিরতি চায় ভারত, রাষ্ট্রসংঘরে প্রস্তাবে সমর্থন দিল্লির, বিরোধিতায় আমেরিকা

UN Resolution
UN Resolution

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গাজায় অবিলম্বে যুদ্ধ বিরতি চায় ভারত। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় যুদ্ধবিরতি প্রস্তাবকে সমর্থন করে সেই কথাই বুঝিয়ে দিল দিল্লি। তবে, এই প্রস্তাবের বিরোধিতা করেছে আমেরিকা। সাধারণ সভায় পেশ করা খসড়ায় হামাসের নাম উল্লেখ ছিল না। এই কারণে তার বিরোধিতা করেছে ওয়াশিংটন।

সম্প্রতি খুব অল্প কয়েকদিনের জন্যই গাজায় যুদ্ধবিরতির ডাক দেওয়া হয়েছিল। তা মিটতেই ফের ইজরায়েলী হানায় কার্যত ধুঁকছে প্যালেস্তাইন শহর গাজা। ইজরায়েলের দাবি, হামাস নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত তাদের এই আক্রমণ জারি থাকবে।

এই পরিস্থিতিতে মঙ্গলবার রাষ্ট্রসংঘের সাধারণ সভায় পেশ করা হয়েছিল যুদ্ধ বিরোধী প্রস্তাব। আলজিরিয়া, বাহরিন, ইরাক, কুয়েত, ওমান, কাতার. সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি মিলিতভাবে এই প্রস্তাবনা পেশ করে। যেখানে যুদ্ধবিরোধীর পক্ষে ভোট দেয় ভারত।


You might also like!