Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

International

3 years ago

Japan Man Dog:'কুকুর হতে আমি চাই নি' - জাপানের টোকো

Japan Man Dog
Japan Man Dog

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শখ মেটাতে মানুষ কত কী ই না করে! কারও শখ থাকে দামী গাড়ি কেনার, কারুর অদ্ভুত অদ্ভুত চুলের স্টাইলের শখ থাকে, কেউ আবার সারা শরীর নানা রকম ট্যাটুতে ভরিয়ে তোলেন। কিন্তু মানুষ থেকে পশু হওয়ার শখ কস্মিনকালেও শুনেছেন? অবাক হচ্ছেন তো! অবিশ্বাস্য লাগলেও বিষয়টি সত্যি। জাপানেই ঘটেছে এমন আজব কাণ্ড। স্রেফ শখ মেটাতে মানুষ থেকে নিজেকে কুকুরে পরিণত করলেন এক যুবক! খরচ পড়ল ১২ লাখ টাকা!

টোকো নামে জাপানের এক যুবকের ছেলেবেলা থেকেই সারমেয়দের প্রতি অগাধ প্রেম। কুকুরের মতো জীবনযাপন করতে নাকি তাঁর ভাল লাগে। আর তাই সেই শখ মেটাতে তিনি খরচ করে বসলেন প্রায় ১২ লাখ টাকা। নিজের রূপ বদলে মানুষ থেকে হয়ে উঠলেন 'কুকুর'।

স্থানীয় জাপানি সংবাদমাধ্যম ‘নিউজ ডট মাইনভি’ (news.mynavi) জানিয়েছে সিনেমা, বিজ্ঞাপন, বিনোদন পার্কের মতো জায়গায় ভাস্কর্য সরবরাহ করে থাকে জেপেট সংস্থা। এছাড়াও, তারা বিভিন্ন টেলি শো, কমিক্স, সিনেমা এবং জাপানের বিখ্যাত মাসকটের চরিত্রের পোশাক তৈরি করে থাকে। পুরো দস্তুর কুকুর হয়ে ওঠার জন্য এই সংস্থারই শরণাপন্ন হয়েছিলেন টোকো। জানা গিয়েছে, ৪০ দিনে একটি ‘কলি’ জাতের কুকুরের পোশাক তৈরি করে দেয় জেপেট। পোশাকটি তৈরির জন্য আনুমানিক খরচ হয়েছে ২০ লক্ষ ইয়েন, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১২ লক্ষ টাকা।

স্থানীয় সংবাদমাধ্যমকে টোকো বলেছেন, ‘আমি একটি কলি জাতের কুকুরের পোশাক বানিয়েছি, কারণ এটা আমার পছন্দের সঙ্গে মানানসই এবং আমি এই পোশাক পরলে বাস্তবোচিত দেখায়। আমার চতুষ্পদ প্রাণী প্রিয়, বিশেষ করে যারা অত্যন্তু কিউট। আমি ভেবেছিলাম, তাদের মধ্যে আমার (আকারের) কাছাকাছি একটি বড় মাপের প্রাণীর পোশাক তৈরি করলে ভাল হবে। এটি একটি বাস্তবসম্মত মডেল হবে বিবেচনা করেই আমি একটি কুকুরের পোশাক তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলাম। লম্বা লোমওয়ালা কুকুরের পোশাক মানুষকে বিভ্রান্ত করতে পারে। কলি আমার প্রিয় কুকুরের জাত, তাই এই পোশাক বানিয়েছি।’

কিন্তু এই পোশাক পরে কি তিনি স্বাভাবিকভাবে হাত-পা নাড়াতে পারেন? টোকো জানিয়েছেন, অঙ্গ-প্রত্যঙ্গ অবাধে নড়াচড়া করার বিষয়ে সংস্থার নিষেধাজ্ঞা রয়েছে। তবে, এমনিতে ওই পোশাক পরে দিব্য নড়াচড়া করা যায়। তবে, যদি কেউ ওই পোশাক পড়ে মানুষের মতো নড়াচড়া করে, তাহলে আর তাকে কুকুরের মতো দেখাতে লাগবে না। নিজস্ব ইউটিউব চ্যানেলে টোকো একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেই ভিডিয়োতে তাকে অবিকল একটি কুকুর বলেই মনে হচ্ছে।


You might also like!