Breaking News

 

International

3 years ago

Gangkhar Punsum: না না লোককথা আর স্থানীয় মানুষের বিশ্বাসে ভরা ভুটানের গঙ্গখর পুনসুম, জেনে নিন এই স্থানের সব তথ্য

Gangkhar Punsum
Gangkhar Punsum

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হিমালয় মানেই রহস্যে ঘেরা, ধ্যান গাম্ভীর্যের উন্মাদনা। সাধারণভাবে এভারেস্টকে হিমালয় তথা পৃথিবীর সর্বোচ্চ  শৃঙ্গ বলা হলেও ভুটানের মানুষের বিশ্বাস ভুটানের গঙ্গখর পুনসুমই সর্বোচ্চ শৃঙ্গ।

এটিই হল বিশ্বের সবচেয়ে উঁচু শৃঙ্গ যা এখনও মানুষ জয় করতে পারেনি। ভুটানের গঙ্গখর পুনসুম নামে এই পাহাড় হল সে দেশের সর্বোচ্চ শৃঙ্গ। সেইসঙ্গে সবচেয়ে রহস্যে মোড়া এক পাহাড়। সেই রহস্যের খোঁজে মানুষ আজও গবেষণা করে চলেছে।

হিমালয় পর্বতমালার একটি পাহাড়ে আজও কেউ চড়ে উঠতে পারলেননা। রহস্য এ পাহাড়ের সঙ্গে মিশে আছে।স্থানীয়রা ও এ পাহাড়কে রীতিমত সমীহ করেন। পাহাড়টির উচ্চতা বিভিন্ন সময়ে মাপা হয়েছে। কিন্তু যতবারই পাহাড়টির উচ্চতা মাপা হয় ততবারই মাপ অন্য আসে। যতবার এখনও পর্যন্ত মাপা হয়েছে কোনও বারের মাপ অন্য বারের সঙ্গে মেলেনি। তবে ধরে নেওয়া হয় এই পাহাড়ের উচ্চতা ২৪ হাজার ৮৪০ ফুটের মতন। এই রহস্যের জন্যই মানুষ এই শৃঙ্গকে সমীহ করে,পুজো করে। 

স্থানীয়দের দাবি, এ পাহাড় থেকে বিভিন্ন সময় অদ্ভুত সব শব্দ ভেসে আসে। এমনকি নানা ধরনের আলোও দেখা যায়। স্থানীয়রা এটাও মনে করেন যে তিব্বত ঘেঁষা এই পাহাড়ে ইয়েতির বাস। এখানে ঈশ্বরেরও বাস। এ পাহাড়ে পৌরাণিক প্রাণিরা থাকে বলেও বিশ্বাস করেন তাঁরা। ইতানিয়া আসলে পর্বতের দেবতা। যে পর্বতের ক্ষতি করবে তাকে ইতানিয়া যেমন শাস্তি দেবে ঠিক তেমনি যে পর্বতকে ভালোবাসবে তাকে সে রক্ষা করবে। ভুটানের মানুষ এই পাহাড়কে আধ্যাত্মিক রূপে সম্মান করেন। পাহাড়টির নামের অর্থ হল ৩ আধ্যাত্মিক ভাইয়ের সাদা পাহাড়। এই পাহাড় ভুটানের মানুষের কাছে এক পবিত্র স্থান। তবে পাহাড়টি রহস্যে মোড়াই রয়ে গেছে।

You might also like!